Advertisement

IPL 2026: পঞ্জাব কিংসের হারে সুবিধা কলকাতার, প্লে অফে যেতে পারবে নাইটরা?

যতদিন যাচ্ছে, ততই জমে উঠছে আইপিএল-এর প্লে অফের লড়াই। শুক্রবার রাতে পঞ্জাব কিংস ফের হেরে যাওয়ায়, সুযোগ এসে গেল কলকাতা নাইট রাইডার্সের সামনে। একটা সময় টানা সাত ম্যাচ জিতে অপ্রতিরোধ্য ছিল পঞ্জাব। এরপর টানা পাঁচ ম্যাচ হারের ফলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে শ্রেয়স আইয়ারের দল।

আরসিবি-র বিপক্ষে ম্যাচে কেকেআর খেলোয়াড়রা। (বিসিসিআই/আইপিএল)আরসিবি-র বিপক্ষে ম্যাচে কেকেআর খেলোয়াড়রা। (বিসিসিআই/আইপিএল)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2026,
  • अपडेटेड 3:03 PM IST

যতদিন যাচ্ছে, ততই জমে উঠছে আইপিএল-এর প্লে অফের লড়াই। শুক্রবার রাতে পঞ্জাব কিংস ফের হেরে যাওয়ায়, সুযোগ এসে গেল কলকাতা নাইট রাইডার্সের সামনে। একটা সময় টানা সাত ম্যাচ জিতে অপ্রতিরোধ্য ছিল পঞ্জাব। এরপর টানা পাঁচ ম্যাচ হারের ফলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে শ্রেয়স আইয়ারের দল। 

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের ফলে পাঞ্জাব কিংস IPL-এর পয়েন্ট টেবলে চতুর্থ স্থানে রইল। তারা ১২টা ম্যাচ খেলে ১৩ পয়েন্টে রয়েছে। তালিকায় প্রথম তিনে রয়েছে যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১২ ম্যাচে ১৬ পয়েন্ট), গুজরাত টাইটান্স (১২ ম্যাচে ১৬ পয়েন্ট), সানরাইজার্স হায়দরাবাদ (১২ ম্যাচে ১৪ পয়েন্ট)।

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের ফলে পঞ্জাব কিংস IPL-এর পয়েন্ট টেবলে চতুর্থ স্থানে রইল। তারা ১২টা ম্যাচ খেলে ১৩ পয়েন্টে রয়েছে। শীর্ষ তিন স্থানে আছে যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১২ ম্যাচে ১৬ পয়েন্ট), গুজরাত টাইটান্স (১২ ম্যাচে ১৬ পয়েন্ট), সানরাইজার্স হায়দরাবাদ (১২ ম্যাচে ১৪ পয়েন্ট)।

পঞ্জাব কিংসকে এ বার প্লেঅফে যেতে গেলে তাদের বাকি দুটো ম্যাচে জিততেই হবে। তবে সেটা জিতলেও তাদের পক্ষে প্লেঅফে যাওয়াটা খুব সহজ হবে না। কারণ তাদের তাকিয়ে থাকতে হবে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের দিকে। তারা যদি ভালো খেলে তা হলে পঞ্জাবের পক্ষে কঠিন হবে। কলকাতা নাইট রাইডার্স (১১ ম্যাচে ৯ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (১২ ম্যাচে ১০ পয়েন্ট)-ও ঢুকে পড়বে প্লেঅফে যাওয়ার দৌড়ে।

পঞ্জাব যারা দুর্দান্ত ছন্দে ছিল রিকি পন্টিং ও শ্রেয়স আইয়ারের জুটিতে তারা এখন অনেকটা পিছিয়ে গিয়েছে। আর এতটাই পিছিয়ে গিয়েছে যে তাতে তাদের প্লেঅফের যাওয়ার রাস্তা কঠিন হয়েছে। যদিও পঞ্জাব ভালো ছন্দে রয়েছে, কিন্তু বাকিরা তাদের ছাপিয়ে যাচ্ছে। বাকি দুটো ম্যাচে অতিমানবীয় কিছু না করলে তাদের পক্ষে পরের পর্বে যাওয়া সম্ভব হবে না।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement