Advertisement

IPL 2026: রিয়ান ছাড়াও ২ তারকা ম্যাচের মাঝে ধুমপান করতে গিয়ে ধরা পড়েছেন, তালিকায় কারা?

আইপিএল (IPL 2026) ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ধুমপান করার অভিযোগ উঠেছে রিয়ান পরাগের (Riyan Parag) বিরুদ্ধে। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ক্যাপ্টেনের এই আচরণে বিসিসিআই (BCCI) তাঁকে শো কজ করেছে। তবে রিয়ান পরাগ ছাড়াও লাইভ ম্যাচ চলাকালীন আরও অনেক ক্রিকেটার এমন কাণ্ড ঘটিয়েছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তো বটেই, ক্রিকেট মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

 Riyan Parag E cigarette video IPL 2026 Riyan Parag E cigarette video IPL 2026
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Apr 2026,
  • अपडेटेड 10:48 AM IST

আইপিএল (IPL 2026) ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ধুমপান করার অভিযোগ উঠেছে রিয়ান পরাগের (Riyan Parag) বিরুদ্ধে। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ক্যাপ্টেনের এই আচরণে বিসিসিআই (BCCI) তাঁকে শো কজ করেছে। তবে রিয়ান পরাগ ছাড়াও লাইভ ম্যাচ চলাকালীন আরও অনেক ক্রিকেটার এমন কাণ্ড ঘটিয়েছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তো বটেই, ক্রিকেট মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারতে ই সিগারেট নিষিদ্ধ হওয়ায় আরও বড় সমস্যায় পড়েছেন রিয়ান পরাগ। তাঁর বিরুদ্ধে প্রশাসন কোনও ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার।   

এমন ঘটনা ঘটেছে SA20 লিগেও
রিয়ান পরাগের ঘটনার পর ভক্তদের ২০২৬ সালের জানুয়ারির একটি ঘটনার কথা মনে পড়ে যায়, যেখানে দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডি ভিলিয়ার্স একটি SA20 লিগের ম্যাচের সময় ক্যামেরায় ভ্যাপিং করতে গিয়ে ধরা পড়েন। সরাসরি পর্দায় নিজেকে দেখে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। তবে, দক্ষিণ আফ্রিকায় ভ্যাপিং অবৈধ না হওয়ায় তাকে কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি।    

আইপিএল-এও ভেপিং-এর ঘটনা
একইভাবে, ২০২০ সালে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যারন ফিঞ্চও আইপিএল চলাকালীন একই ধরণের বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, যখন সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত সেই আসরে তাঁকে ভ্যাপিং করতে দেখা গিয়েছিল। 

ভারতে ই সিগারেট নিষিদ্ধ
তবে রিয়ানের ব্যাপারটা আরও গুরুতর। কারণ, ভারতে ই সিগারেটকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালে কার্যকর হওয়া PECA আইন এ গুলোর উৎপাদন, বিক্রয়, ক্রয় এবং ব্যবহার নিষিদ্ধ করেছে। আইন লঙ্ঘনের ফলে মোটা অঙ্কের জরিমানা এবং ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

রিয়ান পরাগ ছন্দে নেই
সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ায় ক্যাপ্টেন্সির ব্যাটন হাতে তুলে নিয়েছেন রিয়ান। তবে এবারের আইপিএল-এ একেবারেই ছন্দে নেই রাজস্থানের এই তারকা। সাত ইনিংসে তাঁর রান মাত্র ৮১। তবে তাঁর নেতৃত্বেই এবারের আইপিএল-এ আট ম্যাচ পর হারতে হয়েছে পঞ্জাব কিংসকে। এর আগে কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়, ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল পঞ্জাবকে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement