Advertisement

Sai Sudarshan Century RCB Vs GT IPL 2026: RCB-র বোলারদের নিয়ে ছেলেখেলা সুদর্শনের, ৫৭ বলে হাঁকালেন সেঞ্চুরি

Sai Sudarshan Century RCB Vs GT IPL 2026: শুরু থেকেই এদিন মেজাজে ছিলেন সাই। বেঙ্গালুরুর বোলাররা যেখানে লাইন-লেংথ খুঁজতে হিমশিম খাচ্ছিলেন, সেখানে সুদর্শন ব্যাটকে বানালেন তলোয়ার। মাঠের প্রতিটি কোণায় বল পাঠালেন অবলীলায়। তাঁর টাইমিং আর কবজির মোচড় দেখে গ্যালারিতে তখন গগনচুম্বী গর্জন।

Sai Sudarshan Century RCB Vs GT IPL 2026: RCB-র বোলারদের নিয়ে ছেলেখেলা সুদর্শনের, ৫৭ বলে হাঁকালেন সেঞ্চুরিSai Sudarshan Century RCB Vs GT IPL 2026: RCB-র বোলারদের নিয়ে ছেলেখেলা সুদর্শনের, ৫৭ বলে হাঁকালেন সেঞ্চুরি
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 24 Apr 2026,
  • अपडेटेड 9:05 PM IST

Sai Sudarshan Century RCB Vs GT IPL 2026: আইপিএলের মঞ্চে আরও এক নক্ষত্রের উত্থান দেখল ক্রিকেট বিশ্ব। গুজরাত টাইটান্সের জার্সিতে এদিন কার্যত মহাপ্রলয় ঘটালেন তরুণ তুর্কি সাই সুদর্শন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে মাত্র ৫৭ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললেন তিনি। চিন্নাস্বামী  স্টেডিয়ামে সুদর্শনের এই খুনে ব্যাটিংয়ের সৌজন্যে পাহাড়প্রমাণ স্কোরের পথে টাইটান্সরা।

শুরু থেকেই এদিন মেজাজে ছিলেন সাই। বেঙ্গালুরুর ভুবনেশ্বর, রসিক দাররা লাইন-লেংথ খুঁজতে হিমশিম খাচ্ছিলেন। একমাত্র হ্যাজেলউড কিছুটা সমীহ আদায় করে নিলেন। হ্যাজেলউডের প্রথম ওভারে মাত্র ৪ রান দেওয়ার পরও তাঁকে রজত পাতিদার কেন সরিয়ে নিলেন তা বোধগম্য হল না। ভুবনেশ্বর এখন অতীতের ছায়া। সুইং না পেলে তিনি যে ক্লাবস্তরে নেমে আসেন এদিন আরও একবার প্রমাণ হল। সুদর্শনে ব্যাট যেন তলোয়ারের মত ঝলসাস। মাঠের প্রতিটি কোণায় বল পাঠালেন অবলীলায়। তাঁর টাইমিং আর কবজির মোচড় দেখে গ্যালারিতে তখন গগনচুম্বী গর্জন। কোহলি-পাতিদারদের মুখ চুন করে দিয়ে সেঞ্চুরি হাঁকালেন এই বাঁহাতি ব্যাটার।

সুদর্শনের ইনিংসে ছিল নিখুঁত ক্যালকুলেশন। পাওয়ার প্লে-তে যেমন রানের গতি সচল রাখলেন, তেমনই মাঝের ওভারে স্ট্রাইক রোটেট করে বিপক্ষকে চাপে রাখলেন। ৫৭ বলের এই ইনিংসে বাউন্ডারি আর ওভার বাউন্ডারির যে প্রদর্শনী তিনি দেখালেন, তা অনেকদিন মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা। অভিজ্ঞ বোলারদেরও এদিন ক্লাব স্তরে নামিয়ে আনলেন এই তরুণ।

 যদিও সেঞ্চুরির পর আর টিঁকতে পারেননি তিনি। বড় শট মারতে গিয়ে হ্যাজেলউডের শিকার হয়ে ফিরে যান। তারপরও বাটলার, ওয়াশিংটনরা চাপ আলগা হতে দেননি। খবর লেখার সময় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ওভারে ১৮০ রান তুলে ফেলেছে।

আইপিএল ২০২৬-এর এই আসরে এখনও পর্যন্ত অন্যতম সেরা ইনিংস হিসেবে সুদর্শনের এই শতরানকে গণ্য করা হচ্ছে। গ্যালারিতে থাকা দর্শকরা তো বটেই, এমনকি বিপক্ষ শিবিরের ফিল্ডারদেরও দেখা গেল হাততালি দিতে। ক্রিকেট বিশেষজ্ঞদদের মতে, সুদর্শনের এই ফর্ম বজায় থাকলে ভারতের জাতীয় দলের দরজায় তিনি যে খুব শীঘ্রই আরও জোরে টোকা দেবেন, তা বলাই বাহুল্য।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement