
IPL অর্ধেক শেষ হয়ে গিয়েছে। এবারের আইপিএল-এ কোন দল ফেভারিট? বেহালায় ভোট দেওয়ার পর, ক্রিকেট নিয়ে মুখ খুললেন বাংলার মহারাজ। তবে কলকাতা নাইট রাইডার্সকে এ মরসুমে ফেভারিট হিসেবে ধরছেন না সৌরভ। বেহালার ভোটকেন্দ্রে সকাল সকালই স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিয়ে ভোট দিতে যান সৌরভ।
এবারের আইপিএল-এ তাঁর চোখে সবচেয়ে শক্তিশালি কোন দল? ভোট দিয়ে বেরিয়ে এসে সিএবি সভাপতি ও ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বলেন, 'IPL চলছে, হাফ স্টেজে আছে। দেখো, এতগুলো টিম এখানে। বলা মুশকিল কে ফেভারিট। কিন্তু সামনের দিকে দু-তিনটে টিম আছে — Punjab Kings ভালো খেলছে, Rajasthan Royals ভালো খেলছে, RCB ভালো খেলছে। তো এখন সবার সাত-আটটা করে ম্যাচ হয়েছে। এখনও অর্ধেক টুর্নামেন্ট বাকি আছে।'
অর্থাৎ কারা এবারে ট্রফি ঘরে তুলতে পারে সে ব্যাপারে পরিষ্কার করে কিছু না বললেও, কলকাতা নাইট রাইডার্স যে তাঁর ফেভারিটের তালিকায় নেই তা বুঝিয়েই দিলেন সৌরভ। কলকাতা পরপর ম্যাচ হেরে শুরু থেকেই কিছুটা কোণঠাসা। তবে পরপর দুই ম্যাচ জিতে আশার আলো জ্বালিয়েছে সমর্থকদের মধ্যে। যদিও, দুই ম্যাচের কোনটাই যে খুব ভালভাবে তারা জিতেছে এমনটা বোলার কোনও জায়গা নেই। বরং সমর্থকদের রক্তচাপ বাড়িয়ে জয় পেতে হয়েছে অজিঙ্কা রাহানেদের।
আর সেই কারণেই হয়ত সৌরভের ফেভারিট তালিকা নেই শাহরুখ খানের দল। আইপিএল-এ সাধারবনভাবে প্লে অফে যেতে গেলে, ১৬ অথবা ১৭ পয়েন্টে পৌঁছতে হয়। আটটা ম্যাচ খেলে দু'টো জয়। বাকি রয়েছে ৬টি ম্যাচ। এই সবকটি ম্যাচ জিততে পারলেই ১৭ নম্বরে পৌঁছে যেতে পারবে কলকাতা। অন্তত ৫টা ম্যাচ জিততে পারলে কিছুটা সুযোগ থাকবে নাইটদের। তাও আবার শুধুই অঙ্কের বিচারে। আর পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মাঝে থাকা দলগুলোকে হারাতে পারলে, সুবিধা পেতে পারে নাইটরা। কলকাতার আশা তাই অনেকটাই অন্য দলগুলোর উপর। পাশাপাশি নিজেদের ম্যাচ জেতাও খুব গুরুত্বপূর্ন।