
আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশীর একের পর এক বিস্ফোরক ইনিংস তাক লাগিয়ে দিয়েছে সকলের। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। একের পর এক রেকর্ড ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এরই মধ্যে, বিমানবন্দরে দুই তরুণ ভক্তের সঙ্গে বৈভবের রসিকতা করার একটি ভিডিও ভাইরাল হইয়ে গিয়েছে। তিনি বলেন, একটি ছবির জন্য তিনি ১০০ টাকা নেবেন। রাজস্থান রয়্যালস এই ভিডিও টি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে।
ভিডিও ক্লিপটিতে, দু'জন শিশু ছবি তোলার জন্য সূর্যবংশীর কাছে আসে। তিনি তাদের ফিরিয়ে দেন না, কিন্তু বলেন যে তিনি বিনামূল্যে পোজ দেবেন না। সূর্যবংশী বলেন, 'ভাই, আমি টাকা নিই। আমি সত্যি বলছি, ভাই। আমি ১০০ টাকা নেব।' এরপর ভক্তরা ছবি তোলার জন্য ২০০ টাকা নিয়ে ফিরে আসে, কিন্তু সূর্যবংশী মজাটা শেষ করে দেন এবং জানান যে এটি একটি প্র্যাঙ্ক ছিল। তারপর তিনি তাদের সঙ্গে কয়েকটি ছবিতে পোজ দেন।
আইপিএল ২০২৬-এ সূর্যবংশীর বিস্ফোরণ
বৈভব সূর্যবংশী সম্প্রতি হায়দরাবাদ বিপক্ষে ৩৬ বলে তাঁর দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি করেছেন, যা টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। এই ইনিংসটির প্রশংসা করেছেন এসআরএইচ অধিনায়ক প্যাট কামিন্স, যিনি বলেছেন যে তিনি এই কিশোর ব্যাটারের পারফরম্যান্সে অত্যন্ত মুগ্ধ।সূর্যবংশী এখন পর্যন্ত আট ম্যাচে ৩৫৭ রান করেছেন, যার গড় ৪৪.৬৩ এবং স্ট্রাইক রেট ২৩৪.৮৭। এই মরসুমে তিনি ৩১টি চার ও ৩২ টি ছক্কা মেরেছেন। আগামী ২৮শে এপ্রিল মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিপক্ষে তিনি পরবর্তী ম্যাচ খেলবেন।
কমলা টুপির লড়াইয়ে বৈভব
তবে কমলা টুপির লড়াইয়ে রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশি করেছেন ৮ ম্যাচে ৩৫৭ রান। একটি সেঞ্চুরি ও ২ টি হাফসেঞ্চুরি। দিল্লি ক্যাপিটালসের হয়ে নজর কাড়ছেন কেএল রাহুল। ৭ ম্যাচে করেছেন ৩৫৭ রান। একটি দেড়শো রান এবং দুটি হাফসেঞ্চুরি তিনি করেছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে হেনরিক ক্লাসেন ৮ ম্যাচে করেছেন ৩৪৯ রান। তিনি তিনটি হাফসেঞ্চুরি করেছেন। এই তালিকায় উপরের দিকে রয়েছেন কিং কোহলিও। তিনি ৭ ম্যাচে করেছেন ৩২৮ রান। তিনটি হাফসেঞ্চুরি, সর্বোচ্চ ৮১ রান। তালিকায় রয়েছেন হায়দরাবাদের অধিনায়ক ইশান কিশান। ৮ ম্যাচে করেছেন ৩১২ রান। সর্বোচ্চ ৯১ রান। তিনটি হাফসেঞ্চুরি করেছেন ইশান।