Advertisement

IPL 2026: ম্যাচের আগে কীভাবে ফোকাস করেন বৈভব? যা জানালেন সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সেই গোটা বিশ্বকে চমকে দিয়েছেন বৈভব সূর্যবংশী। একের পর এক রেকর্ড ভাঙা যেন এখন তাঁর কাছে বাঁ হাতের খেলা। রাজস্থান রয়‍্যালসের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে নিজের নামের পাশে আরও একটি বড় কীর্তি যোগ করেছেন। এই ক্রিকেটার মাত্র ৮ রান করলেও তিনি আইপিএলে ৫০০ রান করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়েছেন।

Aajtak Bangla
  • লখনউ,
  • 23 Apr 2026,
  • अपडेटेड 1:42 PM IST

মাত্র ১৫ বছর বয়সেই গোটা বিশ্বকে চমকে দিয়েছেন বৈভব সূর্যবংশী। একের পর এক রেকর্ড ভাঙা যেন এখন তাঁর কাছে বাঁ হাতের খেলা। রাজস্থান রয়‍্যালসের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে নিজের নামের পাশে আরও একটি বড় কীর্তি যোগ করেছেন। এই ক্রিকেটার মাত্র ৮ রান করলেও তিনি আইপিএলে ৫০০ রান করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়েছেন। 

ভেঙেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের গড়া রেকর্ড। তবে বড়বড় খেলোয়াড়দের রেকর্ড ভাঙলেও তিনি যে মনের দিক থেকে এখনও ছোট রয়েছেন সেই কথাই জানিয়েছেন। ম্যাচ পরবর্তীতে এই তরুণ জানান যে তিনি এখনও কার্টুন দেখেন। প্রতিটি ম্যাচের আগে কার্টুন দেখা তার অভ্যাস। 

বৈভব বলেছেন, 'মাথার মধ্যে কিছুই চলে না। আজও আমি প্রতিটি ম্যাচের আগে কার্টুন দেখি কিন্তু ফোকাস খেলার দিকেই থাকে।' সূর্যবংশীর অকপট উত্তরটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একজন কিশোর ক্রিকেটারের শৈশবের অভ্যাস ও তারকাখ্যাতির মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়টি তুলে ধরেছেন। বৈভব আরও বলেছেন, 'আগামী ম্যাচে ভালো করব। জিতে ২ পয়েন্ট নিয়েছি, সামনে বড় প্লে-অফের দিকে এগিয়ে যাব।' 

উল্লেখ্য, বুধবার আইপিএল টুর্নামেন্টে মাত্র ২২৭ বলে এই ৫০০ রানের রেকর্ড গড়েছেন বৈভব। সেইসঙ্গে আইপিএল ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে তিনি ২৫০-র কম বলে এই মাইলফলক স্পর্শ করেছেন। বলা ভালো, অনেকে ১৫ বছরের কিশোরের দাপট দেখে চলতি বছরেই ভারতীয় দলে বৈভবকে দেখতে চাইছেন। এমনকী বিসিসিআই ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। সম্ভবত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মেন ইন ব্‌লু-দের সঙ্গে দেখা যাবে বৈভবকে।

Read more!
Advertisement
Advertisement