Advertisement

IPL 2026 Varun Chakravarthy: অবশেষে ছন্দে, বৈভব-জুরেল-রিয়ানের উইকেট তুলে জাত চেনালেন বরুণ

দারুণ ছন্দে বরুণ চক্রবর্তী। টি২০ বিশ্বকাপ থেকে ফর্মে ছিলেন না এই মিস্ট্রি স্পিনার। তবে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩টি উইকেট তুলে নিয়ে কেকেআর-কে ম্যাচে ফেরালেন বরুণ। একই সঙ্গে ছুঁয়ে ফেললেন টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক।

কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তীকলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2026,
  • अपडेटेड 5:30 PM IST

দারুণ ছন্দে বরুণ চক্রবর্তী। টি২০ বিশ্বকাপ থেকে ফর্মে ছিলেন না এই মিস্ট্রি স্পিনার। তবে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩টি উইকেট তুলে নিয়ে কেকেআর-কে ম্যাচে ফেরালেন বরুণ। একই সঙ্গে ছুঁয়ে ফেললেন টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক।
  
ম্যাচের টার্নিং পয়েন্ট
পাওয়ারপ্লে-তে রাজস্থান বিনা উইকেটে ৬৩ রান তুলে ফেলেছিল। বৈভব সূর্যবংশী ২১ বলে ৩৮ ও যশস্বী জয়সওয়াল ১৫ বলে ২১ রানে অপ্রতিরোধ্য মনে হচ্ছিলেন। ঠিক তখনই বল হাতে এলেন বরুণ।  

* প্রথম শিকার: ৪৬ রানে ব্যাট করা বিপজ্জনক বৈভব সূর্যবংশীকে ডিপ মিডউইকেটে রমনদীপ সিং-এর ক্যাচ বানিয়ে ফেরান। স্লগ সুইপ করতে গিয়ে আউট হন সূর্যবংশী। এই উইকেটের সঙ্গেই বরুণের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২০০তম উইকেট পূর্ণ হয়। 

• দ্বিতীয় আঘাত: এরপর ধ্রুব জুরেলকে মাত্র ৫ রানে স্টাম্প আউট করান টিম সেইফার্ট। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হন জুরেল।

• এরপর ক্যাপ্টেন রিয়ান পরাগকেও আউট করেন বরুণ। বোল্ড হন রিয়ান। পরপর তিন বল সেট আপ করেন বরুণ। শর্ট অফ লেংথ গুগলি করেন বরুণ। পরাগ আড়াআড়িভাবে ব্যাট চালিয়ে একটি জোরালো শট খেলার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। বলটা অফ-স্টাম্পে লেগে যাওয়ায় আউট হন রাজস্থান ক্যাপ্টেন।  

রাজস্থান রয়্যালস বরাবরই বরুণের পছন্দের প্রতিপক্ষ
 এই ম্যাচের আগে পর্যন্ত রাজস্থানের বিরুদ্ধে ৯ ইনিংসে ১৩ উইকেট ছিল তাঁর। ইকোনমি মাত্র ৭.০৯, গড় ১৮.০০ আর স্ট্রাইক রেট ১৫.২৩। ক্যারম বল, গুগলি, টপস্পিনার — ভ্যারিয়েশনের ভান্ডার দিয়ে বারবার রাজস্থানের মিডল অর্ডার ভেঙেছেন। 

সুনীল নারিনের সঙ্গে তাঁর জুটি কেকেআর-এর বোলিং আক্রমণের মেরুদণ্ড। রাজস্থানের বিরুদ্ধে আজকের স্পেল আবার বুঝিয়ে দিল, ম্যাচের রং বদলাতে বরুণের মাত্র একটা ওভারই যথেষ্ট। তবে এই মরসুমে শুরু থেকে একেবারেই ছন্দে ছিলেন না দুই তারকাই। তবে রাজস্থান ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন বরুণ। আর সেটাই অক্সিজেন দিয়ে দিল কলকাতাকে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement