Advertisement

IPL 2026 Virat Kohli: ফিরল সেই গর্জন, গিলের ক্যাচ ধরে পুরনো মেজাজে বিরাট, VIDEO VIRAL

বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিজেদের ঘরের মাঠে হারায় গুজরাত টাইটান্স। তবে সেটার থেকেও বড় ব্যাপার, ফের স্বমহিমায় দেখা গেল বিরাট কোহলিকে। আর তা একেবারে ম্যাচের শুরু থেকেই। কাগিসো রাবাডাকে পরপর বাউন্ডারি মারা থেকে শুরু করে রুতুরাজ গায়কোয়াডের ক্যাচ নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক। সব মিলিয়ে যেন ভিন্টেজ বিরাটকে দেখল চিন্নাস্বামী।

বিরাট কোহলি বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 May 2026,
  • अपडेटेड 5:53 PM IST

বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিজেদের ঘরের মাঠে হারায় গুজরাত টাইটান্স। তবে সেটার থেকেও বড় ব্যাপার, ফের স্বমহিমায় দেখা গেল বিরাট কোহলিকে। আর তা একেবারে ম্যাচের শুরু থেকেই। কাগিসো রাবাডাকে পরপর বাউন্ডারি মারা থেকে শুরু করে রুতুরাজ গায়কোয়াডের ক্যাচ নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক। সব মিলিয়ে যেন ভিন্টেজ বিরাটকে দেখল চিন্নাস্বামী। 

কী ঘটেছিল?
তবে এখানেই শেষ হয়, শুভমন গিলের ক্যাচ ধরার পরেও কোহলিকে কিন্তু উত্তেজিত ভঙ্গিমায় সেটি উদযাপন করতে দেখা যায়। তাঁর মুখ থেকে 'Come On' শোনা যায়। পঞ্চম ওভারের শেষ বলে, যখন শুভমান গিল কভারের উপর দিয়ে ড্রাইভ করতে যান। ক্রিজে থাকা কোহলি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে পরিষ্কারভাবে বলটি ধরে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ সম্পন্ন করেন। এরপর যা দেখা গেল তা ছিল কোহলির চিরচেনা রূপ — গিলের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি, উদযাপনের গর্জন এবং এমন এক উদ্দীপ্ত প্রতিক্রিয়া যা ফিল্ডিংয়ে আরসিবি-র মনোবলকে ক্ষণিকের জন্য বাড়িয়ে দিয়েছিল।

কীভাবে ম্যাচ জিতল গুজরাত?
এই ম্যাচে বিতর্কের কেন্দ্রে থাকা জেসন হোল্ডারই ম্যাব অফ দ্য ম্যাচ। ব্যাট হাতে ১২ রান, বল হাতে দুই উইকেট এবং ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ ধরেন হোল্ডার। প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল ১৫৫ রান। বিরাট কোহলি ও কাগিসো রাবাডা দ্বৈরথ ঘিরে সরগরম ছিল ম্যাচের প্রথমার্ধ। আইপিএলে একজন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাণভোমরা। অন্যজন গুজরাত টাইটান্সের বোলিং আক্রমণের অন্যতম সেরা মুখ। অথচ, দক্ষিণ আফ্রিকার পেসারকে কি না এক ওভারে টানা পাঁচ চার মারেন কোহলি! কিন্তু তার পরের ওভারেই রাবাডা কোহলিকে ফেরান। দেবদত্ত পাড়িক্কাল ৪০ রান করেন বটে, তবে তারপরে আর কেউই তেমন রান পাননি। কোনওক্রমে দেড়শোর গণ্ডি পার করলেও, শুরুতেই গিলের আগ্রাসী ব্যাটিং এবং শেষের দিকে ঠান্ডা মাথায় রাহুল তেওয়াটিয়ার খেলা ইনিংসে দুরন্ত জয় পায় টাইটান্সরা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এই (GT vs RCB) দুরন্ত জয়ের ফলে প্লে-অফের দৌড়ে প্রবলভাবে ফিরে এসেছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)।

Advertisement
Read more!
Advertisement
Advertisement