Advertisement

Virat Kohli Travis Head: হেডের সঙ্গে ঝামেলায় কোহলি, ম্যাচ শেষে মেলালেন না হাত, ভাইরাল VIDEO

শুক্রবার, আইপিএল-এ আলোচনার কেন্দ্রে উঠে এলেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলি আর অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেড। এই দুই ক্রিকেটার ম্যাচ শেষে একে অপরের সঙ্গে হাতও মেলালেন না। আসলে আইপিএল-এ মুখোমুখি হয়েছিল সানরাইর্জাস হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বিরাট কোহলি ও ট্র্যাভিস হেডের ঝামেলাবিরাট কোহলি ও ট্র্যাভিস হেডের ঝামেলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2026,
  • अपडेटेड 9:17 AM IST
  • শুক্রবার, আইপিএল-এ আলোচনার কেন্দ্রে উঠে এলেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলি আর অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেড
  • এই দুই ক্রিকেটার ম্যাচ শেষে একে অপরের সঙ্গে হাতও মেলালেন না
  • আইপিএল-এ মুখোমুখি হয়েছিল সানরাইর্জাস হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

শুক্রবার, আইপিএল-এ আলোচনার কেন্দ্রে উঠে এলেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলি আর অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেড। এই দুই ক্রিকেটার ম্যাচ শেষে একে অপরের সঙ্গে হাতও মেলালেন না।

আসলে আইপিএল-এ মুখোমুখি হয়েছিল সানরাইর্জাস হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। আর এই ম্যাচে ৫৫ রানে জিতে যায় হায়দরাবাদ। 

যদিও ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে ওঠে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলি এবং এসআরএইচ ওপেনার ট্যাভিস হেডের মধ্যে উত্তপ্ত মুহূর্ত।

ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ম্যাচ শেষে কোহলি ইচ্ছাকৃতভাবেই ট্র্যাভিস হেডের সঙ্গে হাত মেলালেন না। যদিও তিনি এসআরএইচ অধিনায়ক প্যাট কামিন্স, অভিষেক শর্মা এবং ঈশান কিষানের সঙ্গে হাসিমুখে হাত মেলান। কিন্তু হেডকে পাশ কাটিয়ে দ্রুত চলে যান। আর তাতেই তুঙ্গে উঠেছে চর্চা।

কী নিয়ে ঝামেলা?
ম্যাচ শেষে হাত না মেলানোর ঘটনাটা এমনি এমনি ঘটেনি। গোটা ম্যাচ জুড়েই দুই তারকার মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল। প্রথম ইনিংসে রাসিখ সালাম দারের বলে ২৬ রান করে আউট হন ট্র্যাভিস হেড। হেডের উইকেট পড়তেই অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায় বিরাটকে।

তবে ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবির ইনিংস চলাকালীনও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কোহলিকে হেডের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। এমনকী তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে ইশারায় বল করার চ্যালেঞ্জও ছুড়ে দেন।

নাটকীয়ভাবে পরে সত্যিই বল হাতে দেখা যায় ট্র্যাভিস হেডকে। আর বল করতে এসেই বড় সাফল্য পান তিনি। দুরন্ত ব্যাটিং করা আরসিবি অধিনায়ক রজত পাতিদারকে ৩৯ বলে ৫৬ রানে আউট করেন হেড। তারপরই পরিস্থিতি চরমে ওঠে।

ঈশান কিষান ও অভিষেক শর্মার দাপটে বিশাল রানে এসআরএইচ
এই ম্যাচে ঈশান ৪৬ বলে ঝকঝকে ৭৯ রান এবং অভিষেক শর্মার মাত্র ২২ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁদের সৌজন্যে ৪ উইকেটে ২৫৫ রানের বিশাল স্কোর তোলে হায়দরাবাদ। শেষ দিকে হেনরি ক্লাসেন ২৪ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে আরসিবিকে চাপে রাখে হায়দরাবাদের বোলিং আক্রমণ। রজত পাতিদারের লড়াকু অর্ধশতরান এবং ক্রনাল পান্ডেয়ার অপরাজিত ৪১ রান সত্ত্বেও ৪ উইকেটে ২০০ রানেই থেমে যায় বেঙ্গালুরু।

মাথায় রাখতে হবে, এই হারের পরেও স্বস্তি রয়েছে আরসিবি শিবিরে। দুর্দান্ত নেট রান রেটের কারণে তারা পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে। ফলে নকআউট পর্বে সুবিধাজনক অবস্থানেই রয়েছে বেঙ্গালুরু।

লিগ পর্ব শেষের দিকে এগোতেই আরসিবি, গুজরাত টাইটনস এবং সানরাইজার্স হায়দরাবাদ তিনদলই ১৮ পয়েন্টে সমান অবস্থানে রয়েছে। নেট রান রেটই ঠিক করবে শেষ পর্যন্ত কার অবস্থান কোথায় হবে।

 

Read more!
Advertisement
Advertisement