
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে পুরোটা খেলতে পারেননি বিরাট কোহলি। চপত থাকায় তাঁকে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে দেখা গিওয়েছিল। ব্যাট হাঁতে ৪৯ রানের ইনিংস খেলার পর, আর ফিলদিং করতে নামেননি তিনি। শনিবার ফের ম্যাচ। প্রতিপক্ষ এবার দিল্লি ক্যাপিটালস। বিরাট কি দিল্লির বিরুদ্ধে পুরো ম্যাচ খেলতে পারবেন নাকি তাঁকে ফের ইমপ্যাক্ট সাব-এর ভূমিকায় দেখা যাবে?
বিরাট নিজেও মুম্বই ম্যাচের পর জানিয়েছিলেন, তিনি গোটা ম্যাচ খেলতেই ভালবাসেন। তবে চোটের কারণে তাঁকে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে হয়েছে। শনিবারের ম্যাচেো তাঁকে একই ভূমিকায় দেখা যেতে পারে বলে জানিয়ে দিলেন তাঁর সতীর্থ জস হ্যাজেলউড। রাজস্থান ম্যাচে চোট পান বিরাট। তার পর থেকেই উদ্বেগ বাড়তে থাকে। লখনউ ম্যাচে তিনি ফিল্ডিং করেননি। নিজেও স্বীকার করেছেন, গত কয়েক দিন ধরে পুরোপুরি ফিট ছিলেন না এবং শারীরিকভাবে কিছুটা অসুস্থও ছিলেন।
হ্যাজেলউড বিরাটকে নিয়ে বলতে গিয়ে বলেন, ‘ও অবশ্যই খেলবে, কিন্তু ফিল্ডিংয়ে কতটা অবদান রাখতে পারবে সেটাই দেখার বিষয়। ও দলে দারুণ এনার্জি নিয়ে আসে এবং আমাদের অন্যতম সেরা ফিল্ডার। আমরা চাইব ও পুরোপুরি মাঠে থাকুক। ওর স্বভাবই এমন, বসে থাকার মানুষ নয়, সবসময় ম্যাচে প্রভাব ফেলতে চায়।’ দল এই মুহূর্তে শীর্ষে রয়েছে। ফলে ভাল পারফরম্যান্স জারি রাখা খুব জরুরী। আর সেই লক্ষ্য নিয়েই শনিবার নামছে আরসিবি।
চোটের কারণে আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচে খেলতে পারেননি হ্যাজলউড নিজেও। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রত্যাবর্তনের ম্যাচে তেমন প্রভাব ফেলতে না পারলেও, লখনউয়ের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা হন তিনি। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে একটি উইকেট নেন এই অস্ট্রেলিয়ান পেসার।
চোটের সময়টা থেকে অনেক কিছু শেখার কথাও জানান হ্যাজলউড। তিনি বলেন, ‘ফিরে এসে আবার দলে অবদান রাখতে পারছি, এটা খুবই ভাল লাগছে। চোটের সময়টা থেকে অনেক কিছু শেখা যায়, বিশেষ করে রিকভারি প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া কতটা জরুরি সেটা বোঝা যায়।’ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে এই মরশুমে পঞ্চম জয় নিশ্চিত করতে নামবে আরসিবি।