Advertisement

Lalit Modi On BCCI: টাকার জন্য খেলোয়াড়দের চাপ দিয়ে ক্রিকেটটা শেষ করে দিচ্ছে BCCI, বিস্ফোরক ললিত মোদী

টেস্ট, ওয়ানডে বা টি২০ তো রয়েছেই, এর সঙ্গে প্রতি বছর আইপিএলও (IPL) খেলতে হয় ভারতীয় দলের ক্রিকেটারদের। ফলে ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। গত কয়েক বছরে এই ব্যাপারটা আরও বেশি করে শোনা যাচ্ছে। আর এ নিয়েই মুখ খুলেছেন ললিত মোদী। ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই-কে নিয়ে বিস্ফোরক দাবি আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যানের।

প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Apr 2026,
  • अपडेटेड 6:28 PM IST
  • ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে তোপ দাগলেন ললিত
  • বিস্ফোরক অভিযোগ প্রাক্তন IPL চেয়ারম্যানের

টেস্ট, ওয়ানডে বা টি২০ তো রয়েছেই, এর সঙ্গে প্রতি বছর আইপিএলও (IPL) খেলতে হয় ভারতীয় দলের ক্রিকেটারদের। ফলে ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। গত কয়েক বছরে এই ব্যাপারটা আরও বেশি করে শোনা যাচ্ছে। আর এ নিয়েই মুখ খুলেছেন ললিত মোদী। ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই-কে নিয়ে বিস্ফোরক দাবি আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যানের।

গম্ভীরও ক্ষুব্ধ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে
সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছে। সেখানে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের এই ঠাসা সূচি নিয়ে বিরক্ত হেড কোচ গৌতম গম্ভীর। IPL-এর পরেই এই টানা ম্যাচ খেলা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কড়া ভাষায় তোপ দেগেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড প্লেয়ারদের ‘মেরে ফেলছে’ আর্থিক লাভের জন্য, এমনটাই জানালেন ললিত। 

কী জানালেন ললিত?
নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্টে এই নিয়ে ক্ষোভ উগরে দেন মোদী। তিনি বলেন, ‘BCCI কার্যত ক্রিকেটারদের মেরে ফেলছে এমন অমানবিক সূচির মাধ্যমে। এ ভাবে ছেলেদের উপরে চাপ দেবেন না। ওঁদেরও বিশ্রাম প্রয়োজন। পরিবারকে সময় দেওয়া দরকার। তোমাদের এত টাকার প্রয়োজন নেই।’ তিনি আরও বলেন, IPL ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটকে দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা দিয়েছে। তাই এখন বোর্ডের উচিত খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকে বেশি নজর দেওয়া।

ক্রিকেটারদের সথিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ
মোদী আরও বলেন, ‘IPL-এর মাধ্যমে আমি এমন আয় ব্যবস্থা তৈরি করেছি, যা দেখে গোটা বিশ্ব ঈর্ষা করে। তাই আপনাদের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া। ক্রিকেটারদের সুস্থ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ওদের দিয়ে অতিরিক্ত কাজ করাবেন না।’ আধুনিক ক্রিকেটে খেলোয়াড়দের ওয়ার্কলোড এখন বড় ইস্যু হয়ে উঠেছে। IPL শেষ হলেই জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে হচ্ছে ক্রিকেটারদের। ফলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে সরাসরি আন্তর্জাতিক ম্যাচে নামতে হচ্ছে তাদের। ফলে ক্লান্তি এবং চোটের পাশাপাশি প্রস্তুতির অভাবও প্রকট হয়ে উঠছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement