Advertisement

Rohit Sharma : 'রোহিত শর্মা ফিট', আজ গুজরাতের বিরুদ্ধে ব্যাট করতে নামবেন হিটম্যান?

হার্দিক, তিলক, সূর্যকুমার, বুমরার মতো বড় বড় নাম থাকলেও সেভাবে পারফর্ম করতে পারছে না আম্বানির দল। কিন্তু হিটম্য়ান থাকলে জয়ে ফিরতে পারে তাঁরা। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশষজ্ঞরা। 

Rohit Sharma Rohit Sharma
Aajtak Bangla
  • আহমেদাবাদ ,
  • 20 Apr 2026,
  • अपडेटेड 4:51 PM IST
  • তারকায় ভরা দল। অথচ সাফল্য পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স
  • ৫ ম্যাচ খেলে মাত্র একটাতে জিতেছে হার্দিকরা

তারকায় ভরা দল। অথচ সাফল্য পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। ৫ ম্যাচ খেলে মাত্র একটাতে জিতেছে হার্দিকরা। এখন পয়েন্ট টেবিলের শেষে  তাঁরা। তার মধ্যেই সুখবর মুম্বই শিবিরে। কারণ, চোট সমস্যা কাটিয়ে আজ সোমবার গুজরাতের বিরুদ্ধে ম্যাচে নামতে পারেন রোহিত শর্মা।  

হার্দিক, তিলক, সূর্যকুমার, বুমরার মতো বড় বড় নাম থাকলেও সেভাবে পারফর্ম করতে পারছে না আম্বানির দল। কিন্তু হিটম্য়ান থাকলে জয়ে ফিরতে পারে তাঁরা। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশষজ্ঞরা। 

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন রোহিত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে চোট পান। তার জেরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচেও খেলতে পারেননি। সেই ম্যাচেও হারে মুম্বই। এদিকে কলকাতা নাইট রাইডার্স রবিবারের ম্যাচে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলে সামান্য উঠে এসেছে। ফলে একদম কোণঠাসা সূর্যকুমার যাদবরা। আজকের ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চাইবেন তাঁরা। 

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে মুম্বইয়ের সাপোর্ট স্টাফ পরশ মামব্রে জানান, রোহিত ও স্যান্টনার দু’জনেই এখন ফিট। রোহিতকে নেটে ব্যাটিং করতে দেখা গেছে। তিনি নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন। আগের ম্যাচে অসুস্থতার কারণে না খেলা স্যান্টনারও এখন সম্পূর্ণ সুস্থ।   

তবে রোহিতের খেলা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এর আগে অধিনায়ক হার্দিক জানয়েছিলেন, রোহিত আরও এক-দুটি ম্যাচ মিস করতে পারেন। তাই তিনি পুরোপুরি ফিট হয়েছেন, এমনটা এখনই বলা যাচ্ছে না। এও শোনা যাচ্ছে, রোহিতকে আজ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামতে দেখা যেতে পারে। 

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, হিটম্যান দলে ফিরলে মুম্বইয়ের ভারসাম্য অনেকটাই ভালো হবে। তাঁর অনুপস্থিতিতে কুইন্টন ডি কক খেলেছিলেন। প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন। ফলে রোহিত ফিরলে ডি কক ও রায়ান রিকলটনের মধ্যে একজনকে প্রথম একাদশের বাইরে বসতে হতে পারে।

Read more!
Advertisement
Advertisement