Advertisement

Sourav Ganguly On Vaibhav Sooryavanshi: বৈভবকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত? যা বললেন সৌরভ

আইপিএল-এ একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে শিরোনামে বৈভব সূর্যবংশী। দাবি উঠেছে, তাঁকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার। যদিও কবে তাঁর গায়ে ভারতের সিনিয়র দলের জার্সি চাপবে তা এখনই নিশ্চিত করে বোলা যাচ্ছে না। আইপিএল চলায় আন্তর্জাতিক ক্রিকেট নেই, ফলে এখনও আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা হয়নি। যদিও বৈভবকে সীমিত ওভারের ক্রিকেটেই খেলানো উচিত বলে মত সৌরভের। 

বৈভব সূর্যবংশী ও সৌরভ গঙ্গোপাধ্যায় বৈভব সূর্যবংশী ও সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 May 2026,
  • अपडेटेड 1:18 PM IST

আইপিএল-এ একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে শিরোনামে বৈভব সূর্যবংশী। দাবি উঠেছে, তাঁকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার। যদিও কবে তাঁর গায়ে ভারতের সিনিয়র দলের জার্সি চাপবে তা এখনই নিশ্চিত করে বোলা যাচ্ছে না। আইপিএল চলায় আন্তর্জাতিক ক্রিকেট নেই, ফলে এখনও আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা হয়নি। যদিও বৈভবকে সীমিত ওভারের ক্রিকেটেই খেলানো উচিত বলে মত সৌরভের। 

সচিনের সঙ্গে বৈভবের তুলনা
যদিও বৈভবের সঙ্গে সচিনের তুলনা হওয়াটা ভাল ভাবে দেখছেন না সৌরভ। ২৪ বছরের লম্বা আন্তর্জাতিক কেরিয়ার। তার আগে তাঁর ঘরোয়া ক্রিকেট কেরিয়ার ও বয়সভিত্তিক ক্রিকেটে তাঁর পারফরম্যান্স তাঁকে সচিন বানিয়েছে বলে মত সৌরভের। সেখানে বৈভব সবে শুরু করেছেন। দারুণ কিছু রেকর্ড ইতিমধ্যেই গড়ে ফেললেও, সচিনের কাছাকাছি বা তাঁর সঙ্গে তুলনা এখনই করার মতো কিছু হয়নি বলে মনে করেন সৌরভ। 

কী জানালেন সৌরভ?
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। যেখানে একাধিক বিষয় উঠে আছে। বৈভব সূর্যবংশী বর্তমানে ভালো খেললেও তাঁকে সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা টানতে রাজি নন সৌরভ। বলেন, ‘সচিন তেন্ডুলকর একদিনে হয়নি, ২৪ বছর খেলে হয়েছে। বৈভব ভালো, আগে আন্তর্জাতিক স্তরে খেলুক, তার পর বলা যাবে।’

T20 দলে সুযোগ দেওয়া উচিত শ্রেয়সকে 
শুধু বৈভব নয়, পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের ফর্ম নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন সৌরভ। তাঁর মতে, আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেয়সকে আবারও ভারতীয় টি-২০ দলে সুযোগ দেওয়া উচিত।

জসপ্রীত বুমরার খারাপ ফর্ম
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ছন্দে নেই ভারতের বিশ্বের এই মুহূর্তের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। তাঁর খারাপ ফর্ম নিয়ে অনেক্রকম আলোচনা চলছে। তবে এ নিয়ে উদ্বিগ্ন নন সৌরভ। তাঁর কথায়, ‘বুমরাও মানুষ, খারাপ সময় আসতেই পারে। কিন্তু ওর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। নিজের দিনে ও সেরা।’

Advertisement
Read more!
Advertisement
Advertisement