
তিনি বিরাট। তিনি ভারতীয় ক্রিকেটের 'রান মেশিন'। তাই নিজের ক্ষমতায় যে তিনি একাধিক রেকর্ডের পাহাড় গড়ে তুলবেন, সেটাই স্বাভাবিক। আর আরও একবার তেমনই ঘটনা ঘটল। নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৯০০০ রান করে ফেললেন তিনি। প্রথম ব্যাটার হিসেবে তিনি এই নজির গড়লেন। এই লিস্টে বিরাটের ঠিক পরেই রয়েছেন রোহিত শর্মা। তিনি অনেক বেশি ম্যাচ খেলেও বিরাটের থেকে ১৮২৯ রান পিছনে রয়েছেন।
বিরাটের এহেন কৃতিত্বে খুবই খুশি ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই বয়সে এসে বছরের পর বছর আইপিএল সিজন খেলার পরও বিরাটের মধ্যে যেই ধরনের রানের খিদে রয়েছে, তা এক কথায় অবিশ্বাস্য। তিনি এখনও ব্যাটিংয়ে উন্নতির চেষ্টা করে যান। ফিটনেসের শীর্ষে থাকার চেষ্টায় কোনও ত্রুটি রাখেন না। তাই তিনি একের পর এক নজির গড়ে তুলছেন।
মাথায় রাখতে হবে, নিজের জীবনের প্রথম থেকেই রান মেশিনের মতো কাজ করে এসেছেন বিরাট। তবে এখন তিনি আবার নিজের ব্যাটিংয়ে আগ্রাসী মনোভাব যুক্ত করেছেন। এখন বিরাট মানে শুরু বল বাই বল রান নয়, বরং চার-ছক্কার বন্যা। যার ফলে স্বভাবতই খুশি ফ্যানেরা।
প্রসঙ্গত, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেই এই নজির তৈরি করেছেন বিরাট। অরুণ জেটলি স্টেডিয়ামে পাওয়ার প্লে-এর একদম শেষ বলে সিঙ্গল নেন তিনি। তাতেই ৯,০০০ রান ছুঁয়ে ফেলেন কোহলি।
এক নজরে আইপিএল-এ সর্বাধিক রান করা ব্যাটার
বিরাট কোহলি ৯০১২ রান
রোহিত শর্মা ৭১৮৩ রান
শিখর ধাওয়ান ৬৭৬৯ রান
ডেভিড ওয়ার্নার ৬৫৬৫ রান
কেএল রাহুল ৫৫৮০ রান
ম্যাচে কী হয়?
সোমবারের ম্যাচ দিল্লি ক্যাপিটালসকে পুরোপুরি ধুয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৫ রান করে দিল্লি। আর এই রানটা তাড়া করতে নেমে মাত্র ৬.৩ বলে ম্যাচ পকেটে পুরে নেয় আরসিবি। আইপিএল-এর ইতিহাস এটাই দ্বিতীয় দ্রুততম রান চেজ। কোহলি ২৩ রানে অপরাজিত থাকেন।
আর কোহলির এই রেকর্ডে স্বভাবতই খুশি ফ্যানেরা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে পোস্ট।