Advertisement

Abhishek Porel Net Worth: বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের অভিযোগ, কত কোটির মালিক বাঙালি ক্রিকেটার?

Abhishek Porel Net Worth: মাত্র কয়েক বছরেই IPL এ 4 কোটি টাকার ক্রিকেটার হয়ে ওঠেন অভিষেক। তাঁর মোট সম্পদের আনুমানিক অঙ্ক কত? ঠিক কোন অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে? জানুন।

তাঁর মোট সম্পদের আনুমানিক অঙ্ক কত? তাঁর মোট সম্পদের আনুমানিক অঙ্ক কত?
Aajtak Bangla
  • চুঁচুড়া,
  • 11 Aug 2026,
  • अपडेटेड 4:00 PM IST
  • মাত্র কয়েক বছরেই IPL এ 4 কোটি টাকার ক্রিকেটার হয়ে ওঠেন অভিষেক।
  • তাঁর মোট সম্পদের আনুমানিক অঙ্ক কত?
  • বাংলা টিমে ভাল পারফরম্যান্সের পর চান্স পান অনুর্ধ্ব 19 টিম ইন্ডিয়ায়।

Abhishek Porel Net Worth: বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিষেক পোড়েল। IPL এ দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। ক্রিকেটার হিসেবে বেশ ভালই এগোচ্ছিলেন অভিষেক। তাঁর নেট ওয়ার্থও রীতিমতো চমকে ওঠার মতো। মাত্র কয়েক বছরেই IPL এর 4 কোটি টাকার ক্রিকেটার হয়ে ওঠেন অভিষেক। তাঁর আনুমানিক নেট ওয়ার্থ কত? প্রথমেই বলে রাখা ভাল, অভিষেক পোড়েলের সঠিক net worth-এর অফিসিয়াল হিসেব কোনও পাবলিক ডোমেইনে নেই। কয়েকটি অনলাইন সূত্র অনুযায়ী, ২০২৬ সালে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় 5 কোটি টাকা বলে দাবি করা হচ্ছে। তবে এই অঙ্ক স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। ফলে তাঁর IPL চুক্তি এবং ক্রিকেট সংক্রান্ত আয়ের তথ্য থেকেই কিছুটা ধারণা করা যায়। তাতে এটুকু স্পষ্ট যে, আর্থিক দিক থেকে বেশ স্বচ্ছল ছিলেন।

20 লক্ষ টাকা থেকে শুরু, এখন IPL-এ 4 কোটির চুক্তি
ছোট থেকেই ক্রিকেন্ট অন্ত প্রাণ। বাংলা টিমে ভাল পারফরম্যান্সের পর চান্স পান অনুর্ধ্ব 19 টিম ইন্ডিয়ায়। এরপর 2023 এ IPL এ সুযোগ পান অভিষেক। সেবার দিল্লি ক্যাপিটালস চোটের কারণে দলের বাইরে থাকা ঋষভ পন্থের পরিবর্তে তাঁকে টিমে নেয়। তখন তাঁর চুক্তির অঙ্ক ছিল 20 লক্ষ টাকা। অর্থাৎ IPL-এ প্রথম চান্সেই তাঁর 20 লক্ষ টাকার কনট্র্যাক্ট ছিল।

প্রথম মরসুমে খুব বেশি রান করতে পারেননি অভিষেক। চারটি ম্যাচে 33 রান করেছিলেন। কিন্তু তাঁর বয়স, উইকেটকিপিংয়ের দক্ষতা এবং ব্যাটিংয়ের সম্ভাবনা নজর কেড়েছিল দিল্লি ক্যাপিটালসের। পরের মরসুমেই তাঁর কেরিয়ারে দ্রুত উত্থান শুরু হয়।

মাত্র কয়েক বছরেই IPL এ 4 কোটি টাকার ক্রিকেটার হয়ে ওঠেন অভিষেক।

IPL 2024-এ পারফরম্যান্স সব হিসাব বদলে দিল
2024 সালের IPL অভিষেকের কেরিয়ারে টার্নিং পয়েন্ট। দিল্লি ক্যাপিটালসের হয়ে 14 ম্যাচে 12 ইনিংসে ব্যাট করেন। তোলেন 327 রান। ব্যাটিং অ্যাভারেজ ছিল 32.70 এবং স্ট্রাইক রেট 159.51। সেই সিজনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে ৬৫ রানের দুরন্ত ইনিংসও খেলেছিলেন।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও 58 রান করেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তাঁকে ধরে রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। 

Advertisement

4 কোটি টাকার চুক্তি
2024 এ ভাল পারফরম্যান্স। তার ফলেই রাতারাতি ভাগ্য ঘুরে যায় অভিষেকের। 2025 এর IPL-এর আগে দিল্লি ক্যাপিটালস তাঁকে ধরে রাখতে 4 কোটি টাকা খরচ করে। তিনিই ছিলেন দলের একমাত্র uncapped ক্রিকেটার, যাঁকে 4 কোটি টাকায় retained করা হয়েছিল। 

অর্থাৎ 2023 সালে যে ক্রিকেটারের IPL চুক্তি ছিল মাত্র 20 লক্ষ টাকা, দুই বছরের মধ্যেই তাঁর IPL ভ্যালু বেড়ে দাঁড়ায় 4 কোটি টাকা।

2025-এও ভালই খেলেছেন
2025 সালের IPL-এ 13টি ম্যাচ খেলে অভিষেক 301 রান করেন। ব্যাটিং অ্যাভারেজ ছিল 25.08 এবং স্ট্রাইক রেট 146.83। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি 36 বলে 51 রান করেছিলেন।

তাঁর পারফরম্যান্স আগের মরসুমের মতো না হলেও মোটামুটি ফর্মেই ছিলেন। তাই দিল্লি ক্যাপিটালস তাঁকে ধরে রাখে। 

2026-এ কত টাকা পাচ্ছেন অভিষেক?
2026 সালের IPL-এও অভিষেক পোড়েলের কনট্র্যাক্ট ভ্যালু ছিল 4 কোটি টাকা। অর্থাৎ টানা দুই সিজন ধরে তাঁর IPL salary 4 কোটি টাকা। 2026 সিজনে চারটি ম্যাচে তিনি 108 রান করেছেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 31 বলে 51 রানের ইনিংসও রয়েছে।  

IPL থেকে অভিষেক পোড়েলের আয়

IPL দল চুক্তির মূল্য
2023 দিল্লি ক্যাপিটালস ₹20 লক্ষ
2024 দিল্লি ক্যাপিটালস ₹20 লক্ষ
2025 দিল্লি ক্যাপিটালস 4 কোটি
2026 দিল্লি ক্যাপিটালস 4 কোটি

এই IPL চুক্তিগুলি যোগ করলে ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত মোট IPL চুক্তির অঙ্ক অন্তত 8.49 কোটি। তবে এটি তাঁর হাতে পাওয়া নিট টাকা বা ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ নয়। কর, বিভিন্ন খরচ, এজেন্ট ফি এবং অন্যান্য সব বাদ দিলে প্রকৃত আয় আলাদা হতে পারে। তবে সেই অঙ্কও নেহাত কম নয়।

তাহলে Abhishek Porel-এর Net Worth কত?
অভিষেক পোড়েলের নামে কত টাকা ব্যাঙ্কে রয়েছে, কত সম্পত্তি রয়েছে, বিনিয়োগ কত; এই তথ্য প্রকাশ্যে নেই। তাই তাঁর নির্দিষ্ট net worth নিশ্চিত করে বলা সম্ভব নয়।

কিছু অনলাইন সূত্রের দাবি, ২০২৬ সালে তাঁর আনুমানিক net worth প্রায় 5 কোটি বলে দাবি করেছে। কিন্তু এই অঙ্ক কোনও অফিসিয়াল ডকুমেন্ট নথি বা অভিষেকের প্রকাশিত সম্পত্তির হিসাবের ভিত্তিতে নিশ্চিত করা হয়নি। 

তবে, IPL চুক্তি থেকে নিশ্চিতভাবে বলা যায়, মাত্র চার বছরের IPL কেরিয়ারেই বেশ বড় অঙ্কের টাকার মালিক তিনি।  

বাংলার ক্রিকেট থেকে IPL-এর বড় মঞ্চে
হুগলির চন্দননগরের এই তরুণ ক্রিকেটার বাংলার ঘরোয়া ক্রিকেট থেকেই উঠে এসেছেন। বাঁ-হাতি ব্যাটার এবং উইকেটকিপার হিসেবে ঘরোয়া ক্রিকেটে নজর কাড়েন। সেখান থেকে তাঁর IPL যাত্রা যেন এক স্বপ্নের মতো। 

তবে বর্তমানে তাঁর ক্রিকেট কেরিয়ারের থেকে আইনি অভিযোগ নিয়েই আলোচনা তুঙ্গে।  সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, পুলিশ তাঁকে গ্রেফতার করেছে এবং তিনি অভিযোগগুলি অস্বীকার করেছেন। আপাতত তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। মামলা এবার কোনদিকে এগোয়, সেটাই দেখার। 

Read more!
Advertisement
Advertisement