Advertisement

T20 World Cup Abhishek Sharma 50: ভরসার মান রাখলেন, বিগ ফাইনালে বিস্ফোরক হাফ-সেঞ্চুরিতে ফর্মে ফিরলেন অভিষেক

T20 World Cup Abhishek Sharma 50: টি২০ বিশ্বকাপের শুরু থেকে তাঁর ব্যাটে রান ছিল না। ফাইনালে তাকে বসিয়ে দেওয়া নিয়ে দলে-বাইরে চাপ তীব্র হচ্ছিল। ভারত যদিও উইনিং কম্বিনেশন ভাঙেনি। সেই সঙ্গে তাঁকে আরও একটা সুযোগ দেওয়া হয়। হয়তো এটাই শেষ সুযোগ ছিল।

অভিষেক শর্মাঅভিষেক শর্মা
Aajtak Bangla
  • আমেদাবাদ ,
  • 08 Mar 2026,
  • अपडेटेड 8:16 PM IST

T20 World Cup Abhishek Sharma 50: বিগ ম্যাচ প্লেয়ার। কথাটা বলা হয় অনেকের নামে। বিরাট কোহলি যেমন। তিনিও যে বিগ ম্যাচ প্লেয়ার তার প্রমাণ দিলেন অভিষেক শর্মাও। মাত্র ২১ বলে ৫২ রানের বিস্ফোরক ইনিংস খেলে তিনি দেখালেন, যতই ব্যাড প্যাচ যাক না কেন, তিনিই টি২০ ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটার। 

অথচ টি২০ বিশ্বকাপের শুরু থেকে তাঁর ব্যাটে রান ছিল না। ফাইনালে তাকে বসিয়ে দেওয়া নিয়ে দলে-বাইরে চাপ তীব্র হচ্ছিল। ভারত যদিও উইনিং কম্বিনেশন ভাঙেনি। সেই সঙ্গে তাঁকে আরও একটা সুযোগ দেওয়া হয়। হয়তো এটাই শেষ সুযোগ ছিল। এদিনও ব্যর্থ হলে তিনি হয়তো দীর্ঘদিনের জন্য দলে বাইরে চলে যেতেন। শুধু তিনি নিজেকেই সুরক্ষিত করলেন, জবাব দিলেন তাই নয়, দলকেও স্বপ্নের ওপেনিং পার্টনারশিপ দিয়ে গেলেন।

যখন তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন প্রাক্তনীদের একাংশ, ঠিক তখনই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনালে জ্বলে উঠলেন অভিষেক শর্মা। শুধু রান পেলেন না, বরং খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে অর্ধশতরান হাঁকিয়ে বুঝিয়ে দিলেন, কেন ম্যানেজমেন্ট তাঁর ওপর ভরসা রেখেছিল।

টুর্নামেন্টের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। একের পর এক ম্যাচে রান না পেয়ে আত্মবিশ্বাসের তলানিতে পৌঁছেছিলেন এই বাঁ-হাতি ওপেনার। নির্বাচকদের কপালে যখন দুশ্চিন্তার ভাঁজ, তখন কিউয়ি বোলারদের শাসন করে ৫২ রানের এক ঝকঝকে ইনিংস খেলে ফর্মে ফেরার রাজকীয় বার্তা দিলেন তিনি।

বড় ম্যাচে যখন অভিজ্ঞ ব্যাটাররা সাজঘরে ফিরছেন, তখন একাই ক্রিজে মাটি কামড়ে পড়ে থেকে ট্রফি জয়ের পথে দলকে অনেকটাই এগিয়ে দিয়েছেন। তাঁর পার্টনার আরেক ওপেনার সঞ্জু স্যামসনও টুর্নামেন্টে নিজেকে নতুন করে প্রমাণ করার পর এদিনও ভরসার ব্যাট এগিয়ে দিয়েছেন। ফলে প্রথম পাওয়ার প্লেতে ভারত মাত্র ৬ ওভারে ৯২ রান তুলে ফেলে টুর্নামেন্টের সেরা পাওয়ার প্লে কাটিয়ে এলেন।


 

 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement