Advertisement

Abishek Porel: অভিষেককে গ্রেফতারের নির্দেশ আদালতের, কী অভিযোগ বাঙালি ক্রিকেটারের বিরুদ্ধে?

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে থানায় আগেই FIR দায়ের করা হয়েছিল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে। আর এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রেফতার হতে পারেন দিল্লি ক্যাপিটালসের তারকা। তিনি শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন। তবে এ বার মামলার তদন্তে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

অভিষেক পোড়েলঅভিষেক পোড়েল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 12:02 PM IST
  • অভিষেক পোড়েলকে গ্রেফতারের নির্দেশ
  • হাইকোর্টের রায়ে সমস্যায় ক্রিকেটার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে থানায় আগেই FIR দায়ের করা হয়েছিল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে। আর এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রেফতার হতে পারেন দিল্লি ক্যাপিটালসের তারকা। তিনি শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন। তবে এ বার মামলার তদন্তে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

 আদালত পুলিশের কাছে অভিযুক্তদের ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করে প্রয়োজনীয় তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছে। এই বহুচর্চিত মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১১ অগস্ট।

গত জুন মাসে এক মহিলা অভিযোগ করেন, দীর্ঘ তিন বছর ধরে তাঁর সঙ্গে অভিষেক পোড়েলের সম্পর্ক ছিল। তাঁর দাবি, বিয়ের আশ্বাস দিয়েই তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরে ক্রিকেটার ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং দূরত্ব তৈরি করেন। এই অভিযোগের ভিত্তিতেই হুগলির মগরা থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলায় ধর্ষণ-সহ একাধিক অজামিনযোগ্য ধারায় অভিযোগ নথিভুক্ত হয়েছে। আদালতের মতে, ঘটনার পূর্ণ সত্য সামনে আনতে এবং তদন্তকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা প্রয়োজন।

ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশ
আদালত জানিয়েছে, অভিযোগকারিণীর মর্যাদা ও গোপনীয়তা রক্ষার জন্য অভিযুক্তদের কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইসগুলি বাজেয়াপ্ত করা প্রয়োজন। অভিযোগ, ওই ডিভাইসগুলিতে অভিযোগকারিণীর কিছু আপত্তিকর ছবি থাকতে পারে। সেই কারণেই পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের বক্তব্য, মামলা শুরু হলেও তদন্তের আরও কিছু ধাপ বাকি রয়েছে এবং সেগুলি দ্রুত সম্পন্ন করা দরকার।

অভিযোগ অস্বীকার করেন অভিষেক?
অভিযোগ সামনে আসার পর পুলিশ জানিয়েছিল, অভিযোগপত্র পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে অভিষেক পোড়েল সব অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, ‘আমি এখন ভালো খেলছি, তাই নানা ধরনের বিষয় সামনে আসছে। পুলিশ তদন্ত করুক। তদন্তের পরই আমি এ নিয়ে বিস্তারিত বলব। এখনও পুলিশের সঙ্গে আমার কথা হয়নি।’

Advertisement
Read more!
Advertisement
Advertisement