Advertisement

Ajit Agarkar BCCI: প্রধান নির্বাচকের পদ ছাড়তে পারেন আগরকর, নতুন দায়িত্বে কে? খোঁজে BCCI

ভারতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়তে পারেন অজিত আগরকর। তাহলে কে আসবেন তাঁর জায়গায়? ইতিমধ্যেই খোঁজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

অজিত আগরকর (ছবি: এপি)অজিত আগরকর (ছবি: এপি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2026,
  • अपडेटेड 9:17 AM IST
  • ভারতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়তে পারেন অজিত আগরকর
  • কে আসবেন তাঁর জায়গায়?
  • ইতিমধ্যেই খোঁজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই

এবার বদলে যাবে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক প্রধান? অন্তত তেমন গুঞ্জনই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-এর অন্দরে। যতদূর খবর, নতুন করে প্রধান নির্বাচকের খোঁজ শুরু করতে চলেছে তারা। কারণ, বর্তমান নির্বাচন প্রধান অজিত আগরকর বোর্ডের শীর্ষকর্তাদের জানিয়ে দিয়েছেন, তিনি আর এই গুরুত্বপূর্ণ পদে কাজ করতে চান চান না। আগরকরের ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই বিসিসিআই-কে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। যার ফলে নতুন হেড সিলেক্টরের খোঁজ শুরু করতে চলেছে ভারতীয় বোর্ড।

এর আগে শুক্রবার বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় মেম্বার ইউনিটগুলি নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বোর্ডের পদাধিকারীদের অনুমোদন দেয়।

আসলে আগামী ৪ অক্টোবর শেষ হচ্ছে আগরকরের চুক্তি। তাই ভারতের সিনিয়র দলের বর্তমান নির্বাচক কমিটির চেয়ারম্যান এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে জানা গেল, নিজের পদ ছাড়তে চাইছেন আগরকার।

এই মিটিং শেষে এক সিনিয়র বিসিসিআই কর্তা বলেন, 'নির্বাচক কমিটিগুলি নিয়ে নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বোর্ডের পদাধিকারীদের অনুমোদন দেওয়া হয়েছে।' যদিও আগরকর থাকছেন নাকি বেরিয়ে যাচ্ছেন, তা নিয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।

কারা উপস্থিত ছিলেন
বিসিসিআই-এর ৯৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বোর্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) এবং প্রাক্তন ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ (কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন)-ও উপস্থিত ছিলেন।

সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের পাশাপাশি, জুনিয়র নির্বাচক কমিটির পাঁচটি পদও পূরণ করতে চলেছে বিসিসিআই।

বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানিয়েছেন, জুনিয়র নির্বাচক কমিটির জন্য বোর্ডের কাছে প্রচুর আবেদন জমা পড়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নিয়োগ করার টার্গেট নেওয়া হয়েছে।

তিনি বলেন, 'ইতিমধ্যেই আমরা প্রচুর সংখ্যক আবেদন পেয়েছি। শর্টলিস্টিং প্রক্রিয়া শেষ হওয়ার পর তা আমাদের ক্রিকেট কমিটির কাছে পাঠানো হবে।'

Advertisement

তিনি আরও বলেন, 'জুনিয়র নির্বাচক কমিটির সদস্য বেছে নেওয়ার জন্য ক্রিকেট কমিটিই সঠিক কর্তৃপক্ষ। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। আমরা আগামী ১০-১৫ দিনের মধ্যে পুরো প্রক্রিয়াটি শেষ করার চেষ্টা করছি। কারণ, বর্তমান পাঁচ নির্বাচকের মেয়াদও খুব শীঘ্রই শেষ হতে চলেছে।'

ভারতীয় দলের বর্তমান ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষের নিয়োগ অল্পদিনের বলেও জানিয়েছেন সাইকিয়া। তবে তাঁর পারফরম্যান্স পর্যালোচনা করা হবে বলেও দাবি করেছেন তিনি।
 

 

Read more!
Advertisement
Advertisement