Advertisement

Asian Games 2026: আবারও পাকিস্তানকে হারাল টিম ইন্ডিয়া, এশিয়ান গেমসে সোনার পদক

সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল ভারত। অন্যদিকে, বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এশিয়ান গেমসে নিজেদের শিরোপা ধরে রাখাই ছিল ভারতের লক্ষ্য।

এশিয়ান গেমসে ক্রিকেটে সোনাএশিয়ান গেমসে ক্রিকেটে সোনা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Oct 2026,
  • अपडेटेड 2:06 PM IST
  • এশিয়ান গেমসে সোনার পদ ভারতীয় ক্রিকেট দলের।
  • ১৯ রানে জয় ভারতের। 

এশিয়ান গেমসে সোনা পেল ভারতীয় পুরুষ ক্রিকেট দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এল এই পদক। শনিবার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। শুরুতেই অভিষেক শর্মার ব্যাটে ঝড়। অনেকটা এগিয়ে যায় টিম ইন্ডিয়া। শেষে তিলক বর্মার মারকুটে ইনিংসের সৌজন্য ২১১ রান ওঠে স্কোরবোর্ডে। সেই রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় পাকিস্তান। মাঝে হাসান নওয়াজ পাল্টা জবাব দেওয়ায় খেলা জমে উঠেছিল। তবে শেষপর্যন্ত স্নায়ুর লড়াইয়ে হেরে যায় পাকিস্তান। ১৯ রানে জয় ভারতের। 

এ দিন প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১১ রান তোলে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে এটিই টিম ইন্ডিয়ার সর্বোচ্চ দলীয় রান। অভিষেক শর্মা, তিলক বর্মা এবং শিবম দুবে দুর্দান্ত খেলেছেন। ভারতের ইনিংসের শুরুটা ঝড়ের গতি। সৌজন্যে বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা। তবে নিজের ইনিংসকে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি বৈভব। সইম আয়ুবের বলে উইকেটকিপার উসমান খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দুটি ছক্কার সাহায্যে ৯ বলে ১৫ রান করেন বৈভব। তাঁর আউটের সময় ভারতের স্কোর ছিল ২৮/১। এই ম্যাচেও ব্যাট হাতে হতাশ করেন সঞ্জু স্যামসন। মাত্র ২ রান আউট হন। ২৮ বলে ৬১ রান করেন অভিষেক। শেষের দিকে তিলক বর্মার ব্যাটে ওঠে ২২ বলে ৫১ রান। ১৫ বলে ২৭ করেন শিবম দুবে।

রান তাড়া করতে নেমে পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন ওয়াশিংটন সুন্দর। তাঁর বলে অধিনায়ক সাহিবজাদা ফারহান ১০ রান করে সাজঘরে ফেরেন। তখন পাকিস্তানের স্কোর ছিল ৩৩/১। এরপর উইকেটকিপার-ব্যাটার উসমান খানকে আউট করেন অক্ষর পটেল। মাত্র ৩ রান করেই ফেরেন উসমান। এরপর দুর্দান্ত ব্যাটিং করা সদাকতকেও নিজের ঘূর্ণিতে ফাঁসান অক্ষর। ২৩ রান করে আউট হন। এরপর শিবম দুবের প্রথম বলেই আউট হন সইম আয়ুব। ২৯ রান করে ফেরেন পাক ব্যাটার। চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। আবদুল সামাদকে ফিরিয়ে ভারতকে পঞ্চম সাফল্য এনে দেন ওয়াশিংটন সুন্দর। দ্রুত গতির বলে খুব বেশি ফুটওয়ার্ক না করে বড় শট খেলতে গিয়ে ভুল করেন সামাদ। বলটি আকাশে উঠে যায় এবং লং-অনে সহজ ক্যাচ নেন ফিল্ডার। একটা সময় মনে হচ্ছিল পাকিস্তান জিতে যেতে পারে। হাসান নওয়াদ চার-ছক্কায় দলকে টানতে থাকেন। তবে তাঁকে সঙ্গত দেওয়ার মতো কেউ ছিল না। ৫১ বলে ৯৬ রান করেন হাসান।

Advertisement

সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল ভারত। অন্যদিকে, বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এশিয়ান গেমসে নিজেদের শিরোপা ধরে রাখাই ছিল ভারতের লক্ষ্য। অন্যদিকে পুরুষ ক্রিকেটে এশিয়ান গেমসের প্রথম সোনা জয়ের লক্ষ্যে নেমেছিল পাকিস্তান। কিন্তু এবারও অধরা থাকল সোনা। 

Read more!
Advertisement
Advertisement