
T20 World Cup 2026: বৃষ্টির জেরে ভেস্তে গেল ম্যাচ। আর তাতেই বদলে গেল গ্রুপের সমীকরণ। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। অন্য দিকে, সুপার এইট-এ জায়গা পাকা করে ফেলল জিম্বাবোয়ে। মঙ্গলবার পাল্লেকেলেতে আয়ারল্যান্ড-জিম্বাবোয়ে ম্যাচ ভেস্তে যেতেই পুরোটা কনফার্ম হয়ে যায়।
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, বিদায় অস্ট্রেলিয়ার
টি২০ বিশ্বকাপে বড় ধাক্কা খেল Australia national cricket team। গ্রুপ পর্বেই ছিটকে গেল ২০২১ সালের চ্যাম্পিয়নরা। পাল্লেকেলেতে আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ের ম্যাচটি বৃষ্টির কারণে ক্যানসেল হয়ে যায়। আর তারপরেই নিয়মমাফিক এক পয়েন্ট পায় জিম্বাবোয়ে। সেই এক পয়েন্টই তাদের সুপার এইট-এ তুলে দেয়।
গ্রুপ বি থেকে ইতিমধ্যেই সুপার এইটে জায়গা পাকা করে ফেলেছে Sri Lanka। তাদের সঙ্গে এবার পরের পর্বে গেল Zimbabwe। ফলে অস্ট্রেলিয়ার পাশাপাশি আয়ারল্যান্ড ও ওমানেরও অভিযান সেই গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল।
গত ১৭ বছরে এই প্রথম টি২০ বিশ্বকাপের সুপার এইটে উঠতে ব্যর্থ হল অস্ট্রেলিয়া। প্রথম তিন ম্যাচের মধ্যে দু'টিতে হেরে গিয়েছিল তারা। আর তার ফলেই তাদের ভাগ্য নির্ভর করছিল শুধুমাত্র অন্য দলের ফলাফলের উপর। এদিন জিম্বাবোয়ে এক পয়েন্ট পাওয়ায় শেষ পর্যন্ত তারাই এগিয়ে গেল। বাদ পড়ল অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার কাছে হারেই ভাঙনের শুরু
সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আট উইকেটের বড় হার। তাতেই মোটামুটি অস্ট্রেলিয়ার ভাগ্যলিখন পাল্টে যায়। তার আগে জিম্বাবোয়ের কাছে হার তো ছিলই। আর সেই কারণেই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া কার্যত সরু সুতোয় ঝুলে ছিল।
এখনও অবশ্য ওমানের বিরুদ্ধে একটি শেষ গ্রুপ ম্যাচ বাকি। বলাই বাহুল্য, সেটা এখন শুধুই নিয়মরক্ষার। টুর্নামেন্টে আর এগোনোর সুযোগ নেই তাদের।
অন্য দিকে, যে জিম্বাবোয়ে গত টি২০ বিশ্বকাপে যোগ্যতাই অর্জন করতে পারেনি, তারাই এবার বড় সাফল্য পেল। অধিনায়ক Sikandar Raza-র নেতৃত্বে সুপার এইটে জায়গা নিশ্চিত করে ফেলল জিম্বাবোয়ে।
গ্রুপ শীর্ষে ওঠার সুযোগ
মজার বিষয়টি হল, এখন গ্রুপ বি-র টপ পজিশন দখলের সুযোগ রয়েছে জিম্বাবোয়ের কাছে। ১৯ ফেব্রুয়ারি কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচেই গ্রুপের শীর্ষস্থান ঠিক হয়ে যেতে পারে।
পাল্লেকেলে বৃষ্টি
পাল্লেকেলেতে দিনভর বৃষ্টিই কার্যত টুর্নামেন্টে মোড় ঘুরিয়ে দিল। শুরু থেকেই বৃষ্টির জন্য টসে দেরি হয়। মাঠ কভার দিয়ে ঢাকা ছিল।
এক সময় বৃষ্টি কমলে গ্রাউন্ডস্টাফ কভার সরাতেও শুরু করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের বৃষ্টি শুরু হয়।
দীর্ঘ আলোচনার পর স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আম্পায়াররা ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন। আর সেই সিদ্ধান্তেই সুপার ৮-এর সমীকরণ কার্যত নিশ্চিত হয়ে যায়।
টি২০ বিশ্বকাপে এই অপ্রত্যাশিত ফলাফলই গ্রুপ বি-র 'খেলা' ঘুরিয়ে দেয়। প্রাক্তন চ্যাম্পিয়নের বিদায়ে যেমন বিস্ময় তৈরি হয়েছে, তেমনই জিম্বাবোয়ের প্রত্যাবর্তন, দু'টোই অপ্রত্যাশিত।এবার বাকি টুর্নামেন্টে আর কোনও 'অঘটন' ঘটে কিনা, সেটাই দেখার।