Advertisement

ঝুলিতে ৬৩০ উইকেট-৬১৭৬ রান; টিম ইন্ডিয়ার নতুন স্পিন বোলিং কোচ সাইরাজ; কে তিনি?

৫৩ বছর বয়সী সাইরাজ বহুতুলে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল অলরাউন্ডার ছিলেন। তিনি ভারতের হয়ে মাত্র দুটি টেস্ট ও আটটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেললেও ঘরোয়া ক্রিকেটে তাঁর সাফল্য ছিল আকাশছোঁয়া।

সাইরাজ বহুতুলেসাইরাজ বহুতুলে
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 02 Jun 2026,
  • अपडेटेड 9:40 PM IST
  • বহুতুলের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
  • যদিও জাতীয় দলে জায়গা ধরে রাখতে পারেননি

ভারতীয়  ক্রিকেট দলের স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ BCCI-এর। সাইরাজ বাহুতুলেকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করল। আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলিকে সামনে রেখে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

৫৩ বছর বয়সী সাইরাজ বহুতুলে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল অলরাউন্ডার ছিলেন। তিনি ভারতের হয়ে মাত্র দুটি টেস্ট ও আটটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেললেও ঘরোয়া ক্রিকেটে তাঁর সাফল্য ছিল আকাশছোঁয়া। ১৮৮ প্রথম শ্রেণির ম্যাচে ৬৩০টি উইকেট নিয়েছিলেন। রান ৬,১৭৬। লিস্ট-এ ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ১৯৭টি উইকেট।

বহুতুলের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যদিও জাতীয় দলে জায়গা ধরে রাখতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি এক অন্যতন নাম। মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেললেও আন্ধ্রপ্রদেশ, অসম, মহারাষ্ট্র এবং বিদর্ভের হয়েও খেলেছেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের প্রতিনিধিত্বও করেছিলেন।

ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর কোচিংয়েও সমান সাফল্য পেয়েছেন বহুতুলে। তিনি কেরল, বাংলা, গুজরাত এবং বিদর্ভের মতো ঘরোয়া দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। আইপিএলে রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও তাঁর উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব উনিশ ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন তিনি। ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও কোচিং বিভাগের অংশ ছিলেন। এছাড়া ইন্ডিয়া ‘এ’ এবং জাতীয় দলের বিভিন্ন সফরেও বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে কাজ করেছেন।

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত BCCI-এর ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমির কোচিং কাঠামোর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বহুতুলে। এই সময় দেশের একাধিক তরুণ স্পিনারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

মজার বিষয়, ১৯৮৮ সালে যখন সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলি স্কুল ক্রিকেটে ৬৬৪ রানের ঐতিহাসিক জুটি গড়েছিলেন, তখন প্রতিপক্ষ সেন্ট জেভিয়ার্স হাই স্কুল দলের বোলারদের মধ্যে ছিলেন সাইরাজ।

নতুন দায়িত্ব পাওয়ার পর বহুতুলে জানিয়েছেন, ভারতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নির্বাচিত হওয়া তাঁর কাছে অত্যন্ত সম্মানের। তিনি বিশ্বাস করেন, বর্তমান ভারতীয় দলে থাকা প্রতিভাবান স্পিনারদের সঙ্গে কাজ করে আগামী দিনে ভারতের স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব হবে। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement