
ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে নিয়ে ইতিমধ্যেই আরও একজন সচিন তেন্ডুলকারের মতো প্রতিভা পাওয়ার আশা করছেন অনেকেই। এ বার বৈভবের ভবিষ্যত্ নিয়ে আলাদা করে দীর্ঘমেয়াদী প্ল্।ান করছে BCCI। ১৫ বছর বয়সী বৈভবের যাতে সচিন তেন্ডুলকারের মতো আন্তর্জাতিক কেরিয়ার গড়তে পারে, তার জন্য BCCI সব রকম ভাবে সাহায্য করবে।
বৈভবকে নিয়ে BCCI-এর উচ্চপর্যায়ের মিটিং
বৈভবের ভবিষ্যত্ নিয়ে রীতিমতো উচ্চপর্যায়ের মিটিং করেছে BCCI। মিটিংয়ের পরে BCCI-এর সচিব দেবজিত্ সাইকিয়া জানান, বোর্ড খুব কাছ থেকে বৈভবকে মনিটরিং করছে। তবে দলীপ ট্রফির ফাইনালে বৈভব খেলবে কিনা, তা নির্ভর করছে ভারতের হেডকোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তের উপরে। দেবজিত্ সাইকিয়ার কথায়, 'আমরা বৈভবকে গুরুত্বসহকারে দেখভাল করছি। ওর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে উন্নতির জন্য প্রতিটি পদক্ষেপ আমরা মনিটর করছি। আমরা চাই বৈভব বা ওর মতো যে কোনও প্লেয়ার যাতে সচিন তেন্ডুলকারের মতো লেজেন্ড হতে পারে।'
একেবারে সচিনের মতোই তাঁর উত্থান হচ্ছে
বৈভব ইতিমধ্যেই বয়সের তুলনায় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। একেবারে সচিনের মতোই তাঁর উত্থান হচ্ছে। দলীপ ট্রফির সেমিফাইনালে ৮১ বলে ৯২ রান করেছেন। দলীপ ট্রফির ইতিহাসে এত কম বয়সে কোনও প্লেয়ার হাফ সেঞ্চুরি করেননি। এমনকী দ্বিতীয় ইনিংসেও তাঁর অনবদ্য৪০ রানের সুবাদে পূর্বাঞ্চল দলীপ ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে। এবার ফাইনালেও বৈভব খেলবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন গম্ভীর। আগামী ৬ সেপ্টেম্বর চিদাম্বরম স্টেডিয়ামে পূর্বাঞ্চল বনাম দক্ষিণ। সাউথ জোনের হয়ে খেলবেন কেএল রাহুল, দেবদত্ত পড়িক্কল ও মহম্মদ সিরাজ। বৈভব, তিলক ভার্মা ও ইশান কিষাণের খেলা নিয়ে সিদ্ধান্ত এখনও জানাননি গম্ভীর।
নজরে ১০ থেকে ১৫ জন কিশোর প্রতিভা
বিসিসিআই সচিব সাইকিয়া জানিয়েছেন, এই মুহূর্তে একমাত্র ইয়ংস্টার বৈভবকেই মনিটর করছে বোর্ড। ১০ থেকে ১৫ জন প্রতিভাবান কিশোরকে বাছাই করবে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স। এই প্রজেক্টে ট্রেনিং ও স্কিল ডেভেলপমেন্টে থাকছেন ভিভিএস লক্ষ্মণও। বৈভব বর্তমানে ভারতীয় দলের T20 স্কোয়াডে রয়েছে। আফগানিস্তান সিরিজে তিনটি ম্যাচেই খেলবে।