Advertisement

India U19 Celebration: রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পাকিস্তানি খেলোয়াড়দের সামনেই আগ্রাসী উল্লাস! সেলিব্রেশন ঘিরে বিতর্কে কী বলল BCCI?

ind vs pak u19 final Celebration: ভারত ও পাকিস্তান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সেলিব্রেশন ঘিরে তুঙ্গে বিতর্ক। ঘটনা নিয়ে কী বললেন BCCI সেক্রেটারি?

সেলিব্রেশন ঘিরে বিতর্কে কী বলল BCCI? (ছবি- ScreenGrab: SonyLIV)সেলিব্রেশন ঘিরে বিতর্কে কী বলল BCCI? (ছবি- ScreenGrab: SonyLIV)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Nov 2026,
  • अपडेटेड 12:10 PM IST
  • শনিবার U19 এশিয়া কাপ ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া।
  • প্রায় হারা ম্য়াচ পাকিস্তানের মুখ থেকে ছিনিয়ে নিয়ে জয় এনেছে ভারতীয় কিশোররা।
  • ফলে আনন্দের উচ্ছ্বাস ছিল একটু বেশিই। আর সেই উদযাপন নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

শনিবার U19 এশিয়া কাপ ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। প্রায় হারা ম্য়াচ পাকিস্তানের মুখ থেকে ছিনিয়ে নিয়ে জয় এনেছে ভারতীয় কিশোররা। ফলে আনন্দের উচ্ছ্বাস ছিল একটু বেশিই। আর সেই উদযাপন নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তবে তর্কের মাঝেই তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন BCCI সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি মনে করছেন, কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জেতার পর নিজেদের আবেগ প্রকাশ করার সম্পূর্ণ অধিকার রয়েছে কিশোর ক্রিকেটারদের। আসলে তাঁদের এই সেলিব্রেশন আসলে লড়াই করার মানসিকতা এবং আত্মবিশ্বাসেরই প্রতিফলন।

 ANI-কে দেওয়া সাক্ষাৎকারে সাইকিয়াকে  ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসী উদযাপন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, "এই উদযাপন দলের চরিত্র এবং লড়াকু মানসিকতার পরিচয় দেয়। ম্যাচের একটা সময়ে ভারতের জয়ের সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে। সেখান থেকে যেভাবে দল ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে, তা দলের আত্মবিশ্বাস এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাকেই তুলে ধরে। এটা ওদের চরিত্র এবং লড়াকু মনোভাবের প্রতিফলন।"

তিনি বলেন,  "এত কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতলে ক্রিকেটারদের অবশ্যই সেলিব্রেশন করার অধিকার রয়েছে। তাঁদের সেটা করতে দেওয়া উচিত।"

সেলিব্রেশন ঘিরে বিতর্ক কেন?

শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ৩৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে এক উইকেটে জয় পায় ভারত। একটা সময়ে ভারতের ৮ উইকেট পড়ে গিয়েছিল। জয়ের জন্য শেষ ৫১ বলে প্রয়োজন ছিল ৮৬ রান।

সেখান থেকে নবম উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়েন মানাল চৌহান এবং মোহিত উলভা। মানাল ৩২ বলে ৪৭ রান করেন। অন্যদিকে, মোহিত ২৬ বলে অপরাজিত ৪৯ রান করেন। চিগুরুপতি ভেঙ্কটও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ বলে মোহিতের বাউন্ডারিতে জয় পকেটে পুরে নেয় মেন ইন ব্লু।

এরপরই উদযাপন শুরু হয় নাটকীয় ভাবে। ভারতীয় খেলোয়াড়রা মাঠে ছুটে আসেন। উলভাকে তেরঙ্গা পতাকায় জড়িয়ে দেওয়া হয়। তবে, পাকিস্তানের উইকেটরক্ষক হামজা জহুর এবং তার সতীর্থদের লক্ষ্য করে করা অঙ্গভঙ্গির ফুটেজ ঘিরে বিতর্ক দানা বাঁধে। যদিও তৎক্ষণাৎ ভারতীয় সাপোর্ট স্টাফরা  হস্তক্ষেপ করে খেলোয়াড়দের সরিয়ে দেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement