Advertisement

Rohit Yadav: এক ক্রিকেটারের ৩ বার্থ সার্টিফিকেট, বাংলার লেগ স্পিনারকে ব্যান করল BCCI

রোহিতের নামে তিনটি বার্থ সার্টিফিকেট পাওয়া গিয়েছে। ২০০৭ সাল, ২০০৯ সাল এবং ২০১০ সাল, এই তিনটি সালের বার্থ সার্টিফিকেট রয়েছে তাঁর নামে। আর বয়সজনিত গড়মিলের কারণেই বয়সভিত্তিক ক্রিকেট থেকে তাঁকে বাদ রাখা হয়েছে। 

রোহিত যাদবরোহিত যাদব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Sep 2026,
  • अपडेटेड 2:31 PM IST
  • রোহিতের নামে তিনটি বার্থ সার্টিফিকেট পাওয়া গিয়েছে
  • ২০০৭ সাল, ২০০৯ সাল এবং ২০১০ সাল, এই তিনটি সালের বার্থ সার্টিফিকেট রয়েছে তাঁর নামে
  • বয়সজনিত গড়মিলের কারণেই বয়সভিত্তিক ক্রিকেট থেকে তাঁকে বাদ রাখা হয়েছে

বয়স ভাড়ানোর অভিযোগ সামনে এসেছে বাংলার লেগ স্পিনার রোহিত যাদবের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই রোহিতকে ২ বছরের জন্য ব্যান করল। 

জানা গিয়েছে, রোহিতের নামে তিনটি বার্থ সার্টিফিকেট পাওয়া গিয়েছে। ২০০৭ সাল, ২০০৯ সাল এবং ২০১০ সাল, এই তিনটি সালের বার্থ সার্টিফিকেট রয়েছে তাঁর নামে। আর বয়সজনিত গড়মিলের কারণেই বয়সভিত্তিক ক্রিকেট থেকে তাঁকে বাদ রাখা হয়েছে। 

মাথায় রাখতে হবে, রোহিত এখন ভারতের আন্ডার ১৯ টিমে খেলেন। তিনি জুলাইতে শ্রীলঙ্কা ট্যুরে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি ফাইনাল টেস্টে ৬ উইকেট নেন। আর এই পারফর্ম্যান্সের পরই তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা আন্ডার ১৯ টিমে নেওয়া হয়। 

তবে শ্রীলঙ্কা সফরের সময়ই তাঁর বার্থ সার্টিফিকেট নিয়ে প্রশ্ন ওঠে। তাঁর ডকুমেন্টে ভুলভ্রান্তি ধরা পড়ে। এমন পরিস্থিতিতে তাঁকে ২ বছরের জন্য ব্যান করে দিল বিসিসিআই। 

ডকুমেন্টে বিরাট পার্থক্য
রোহিত মূলত উত্তরপ্রদেশের বাসিন্দা। তবে তিনি বাংলার হয়ে খেলেন। সিএবি বা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের রেকর্ড অনুযায়ী, তাঁর জন্ম ২০০৭ সালে। কিন্তু তাঁর আধার কার্ডে আবার বয়স আলাদা। 

২০১৭ এবং ২০২০ সালে আধার কার্ডে জন্মের বছর বদলানো হয় তাঁর। সেই সময় ২০০৬ করা হয় জন্মের সময়। তবে ২০২১ সালে আবার আপডেটের মাধ্যমে তাঁর জন্মের সাল বদলে করা হয় ২০০৯। 

এই বিষয়টা সামনেই আসতেই রোহিতকে জুনিয়র টিম থেকে বাদ দিয়ে দেয় সিএবি। বিষয়টা বিসিসিআই-কেও জানান হয়। বর্তমানে বোর্ড তাঁকে ২ বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছে। এই সময় সে কোনও ক্রিকেট খেলতে পারবে না। এমনকী কোনও ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। 

সিএবি ৬২ ক্রিকেটারের ক্ষেত্রে কঠোর হয়েছে
শুধু রোহিত যাদব নয়, এছাড়াও একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে সরব হয়েছে সিএবি। এক্ষেত্রে বয়স ভাড়ানোর অভিযোগে ৬২ প্লেয়ারের রেজিস্টেশন বন্ধ করেছে বাংলার ক্রিকেট বোর্ড। এই প্লেয়াররা কোথাও ট্রান্সফারও নিতে পারবে না ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ সিজনে। 

Advertisement

এই লিস্টে রয়েছে ফাস্টবোলার রবি কুমারও। তিনি ভারতের ২০২২ সালের আন্ডার ১৯ ওয়াল্ড কাপ জয়ী দলের সদস্য। সিএবি দেখেছে, এই ক্রিকেটারের বয়সের ক্ষেত্রে গড়মিল রয়েছে। এছাড়া বাঁহাতি স্পিন অলরাউন্ডার বিশাল ভাট্টিও রয়েছেন এই তালিকায়। তিনি ফার্স্ট ক্লাস ম্যাচ এবং লিস্ট এ ম্যাচ খেলেছেন। 

 

Read more!
Advertisement
Advertisement