Advertisement

Harbhajan Singh : ‘দেশ বিশ্বকাপ জিতেছে, রাজনীতি কেন?’ তৃণমূলের কীর্তিকে কড়া জবাব হরভজনের

সম্প্রীতির বার্তা দিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেন তিনি। হারভজন বলেন, 'মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বার সবই এক। আর কেউ নিজের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করলে তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।' 

হরভজন ও কীর্তি হরভজন ও কীর্তি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 10 Mar 2026,
  • अपडेटेड 10:05 PM IST
  • ভারতীয় ক্রিকেটারদের একাংশের ট্রফি নিয়ে মন্দির যাওয়ার ঘটনায় বিতর্ক আরও তীব্র
  • কীর্তি আজাদের মন্তব্য নিয়ে এবার প্রশ্ন তুললেন আর এক বিশ্বকাপ জয়ী হরভজন সিং

টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটারদের একাংশের ট্রফি নিয়ে মন্দির যাওয়ার ঘটনায় বিতর্ক আরও তীব্র। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি আজাদের মন্তব্য নিয়ে এবার প্রশ্ন তুললেন আর এক বিশ্বকাপ জয়ী হরভজন সিং। 

ভারতীয় দল ট্রফি জয়ের পর মন্দিরে যাওয়া নিয়ে প্রশ্ন তোলার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়। কীর্তি আজাদ জানতে চান, যখন দলে বিভিন্ন ধর্মের ক্রিকেটার রয়েছেন, তখন কেন ট্রফি জয়ের পর শুধুমাত্র মন্দিরে যাওয়া হয়, কেন মসজিদ, গির্জা বা গুরুদ্বারেও যাওয়া হয় না? ভারতীয় ক্রিকেট দলকে অযথা ধর্মীয় বিতর্কে টেনে আনা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। বলেছিলেন, 'এই ট্রফি কোনও একটি ধর্মের নয়, এটি দেশের ১৪০ কোটি মানুষের।' 

এরপরই মুখ খোলেন হরভজন। সম্প্রীতির বার্তা দিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেন তিনি। হারভজন বলেন, 'মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বার সবই এক। আর কেউ নিজের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করলে তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।' 

হারভজন সিংয়ের প্রতিক্রিয়া 

হরভজনের কথায়, 'তিনি (কীর্তি আজাদ) যেটা করছেন তা অযৌক্তিক। রাজনীতি করে বিষয়টাকে বড় করা হচ্ছে। ভারতীয় দল চাইলে ট্রফি মন্দিরে, মসজিদে বা গির্জায়, যেখানে খুশি নিয়ে যেতে পারে। যদি তারা ঈশ্বরের কাছে কিছু চেয়ে থাকে এবং সেই ইচ্ছা পূরণ হওয়ার পর প্রার্থনা করতে যায়, তাতে সমস্যার কী আছে?' 

তাঁর আরও সংযোজন, 'একজন সহ-ক্রিকেটারের মুখে এমন কথা শুনে দুঃখ লাগে। মনে হচ্ছে খেলাধুলার থেকে রাজনীতিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশ বিশ্বকাপ জিতেছে, সেটাই তো উদযাপন করা উচিত।  আমরা তো বলি সব ধর্মই সমান। ঈশ্বর আলাদা হতে পারেন, কিন্তু পথ একই। দল যদি মন্দিরে, মসজিদে বা গির্জায় যায়, সবই একই কথা। এটা তাদের বিশ্বাস, সেটা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।' 

প্রসঙ্গত, কীর্তি আজাদের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল তারকা ক্রিকেটার ইশান কিষানকে। তিনি বলেছিলেন, 'আপনি কীসব প্রশ্ন করছেন আমরা এত ভালভাবে একটি বিশ্বকাপ জিতলাম স্যর। এবার আমি কীর্তি আজাদ কী বলেছেন সেই বিষয়ে কী বলব। ভাল কিছু জিজ্ঞেস করুন না।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement