Advertisement

Hardik Pandya Injury: ইংল্যান্ড ODI সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া, কেন?

হার্দিক পান্ডিয়া খেলতে পারছেন না আসন্ন ওডিআই সিরিজ। কেন তিনি ছিটকে গেলেন? সব তথ্য রইল।

হার্দিক পান্ডেয়া হার্দিক পান্ডেয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jun 2026,
  • अपडेटेड 2:37 PM IST
  • হার্দিক পান্ডিয়া খেলতে পারছেন না আসন্ন ওডিআই সিরিজ
  • কেন তিনি ছিটকে গেলেন?
  • সব তথ্য রইল

আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় আলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ফিটনেসের জন্যই তিনি দলে জায়গা পেলেন না বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, হার্দিক এখনও ৫০ ওভারের ক্রিকেট খেলার মতো ফিট নন। তিনি বোলিংয়ের চাপ সামলানোর মতো অবস্থায় পৌঁছতে পারেননি। তার ওডিআই ক্রিকেট খেলার মতো ফিটনেস ফিরে পেতে আরও কিছুটা সময় প্রয়োজন। তাই তিনি ছিটকে গিয়েছেন। 

মাথায় রাখতে হবে, দীর্ঘ বিরতির পর তাঁর ওডিআই দলে ফেরার সম্ভাবনা ছিল। কিন্তু ফিটনেসের জন্য নতুন করে ধাক্কা খেলেন এই আলরাউন্ডার।

আসলে আইপিএল ২০২৬-এ মুম্বই ইন্ডিয়ানের হয়ে
এর হয়ে খেলতে গিয়ে পিঠে (ব্যাক স্পাজম) চোট পান পান্ডিয়া। এরপর তিনি রিকোভারি ফেজে ছিলেন। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে তাঁর ফিটনেস পরীক্ষা হয়। রিকোভারির প্রক্রিয়ার অংশ হিসেবে অনুশীলনে তিনি ১০ ওভারের পুরো স্পেলও বোলিং করেছিলেন। তাতেই অনেকে মনে করছিলেন এবার বুঝি ফিরতে পারে হার্দিক। 

তবে রিকোভারির মাঝেই নতুন সমস্যার মুখে পড়েন তিনি। চলতি মাসের শুরুতে কোয়াড্রিসেপস পেশিতে চোট পাওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকেও তাঁকে বাদ পড়তে হয়। মনে করা হচ্ছে, ফিটনেস পরীক্ষার সময় বোলিংয়ের বাড়তি চাপ পড়ে হার্দিকের উপর। তার সঙ্গেই এই চোটের যোগ থাকতে পারে।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এবারের আইপিএলও চোট-আঘাতে জর্জরিত ছিলেন পান্ডিয়া। বেশ কয়েকটি ম্যাচ মিস করার পর তিনি দলের শেষ কয়েকটি ম্যাচে ফিরেছিলেন। কিন্তু নতুন করে চোট পাওয়ায় ইংল্যান্ড সিরিজের আগে নির্বাচকদের বিকল্প অলরাউন্ডার খুঁজতে হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের ওডিআই টিমের ক্ষেত্রে এই ধাক্কা যথেষ্ট গুরুত্বপূর্ণ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এবং ব্যাট হাতে ফিনিশারের ভূমিকায় পান্ডেয়া দলের ভারসাম্য রাখেন। তিনি না থাকলে সঠিক কম্বিনেশন খুঁজে পেতে ভারতকে সমস্যায় পড়তে হয়েছে। 

মাথায় রাখতে হবে, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে টিম ম্যানেজমেন্ট পান্ডেয়াকে আরও বেশি ওডিআই খেলানোর পরিকল্পনা করছিল। তবে একই সঙ্গে তাঁর ওয়ার্কলোড নিয়েও সতর্ক রয়েছে বোর্ড।

Advertisement

সম্প্রতি নির্বাচক কমিটির চেয়ারম্যান আগরকার পান্ডিয়া সম্পর্কে বলেছিলেন, 'এই মুহূর্তে আফগানিস্তান সিরিজের জন্য তিনি ওয়ানডে স্কোয়াডের অংশ। জসপ্রীত বুমরার মতোই যদি আমরা তাঁকে সুস্থ ও ফিট রাখতে পারি, সেটাই প্রধান লক্ষ্য।'

তিনি আরও বলেন, 'তাঁকে আমরা যে কোনও সময় ফিরিয়ে আনতে পারি। তাই টি-২০ ক্রিকেটে পান্ডিয়ার ক্ষেত্রে কিছুটা বিশ্রাম ও রোটেশনের নীতি অনুসরণ করা হবে।'
 

Read more!
Advertisement
Advertisement