Advertisement

Hardik Pandya Injury Update: ভারতীয় দলে ফিরতে কী করতে হবে হার্দিককে? বড় শর্ত দিলেন গিল

চোটের জন্য বেশ কয়েক মাস মাঠের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর রিহ্যাব চলবে। যদিও শুভমন গিল জানালেন, সরাসরি ভারতীয় দলে এন্ট্রি হবে না হার্দিকের। তার আগে একটা কাজ করতে হবে। কী সেটা? জেনে নিন।

হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে কী বললেন গিল? (ছবি: পিটিআই)হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে কী বললেন গিল? (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2026,
  • अपडेटेड 2:07 PM IST
  • চোটের জন্য বেশ কয়েক মাস মাঠের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া
  • সরাসরি ভারতীয় দলে এন্ট্রি হবে না হার্দিকের
  • তার আগে একটা কাজ করতে হবে

একদম ফিট হার্দিক পান্ডিয়াকে দেখার অপেক্ষায় রয়েছে ভারতীয় দল। ২০২৭ সালের ODI বিশ্বকাপের আগে এই অলরাউন্ডারের প্রত্যাবর্তনের অপেক্ষা করা হচ্ছে। যদিও হার্দিকের দলে ফেরার জন্য একটি শর্তও রাখা হয়েছে। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে এমনটাই জানালেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। ২০১৮-১৯ মরসুমের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটাই ভারতের সবচেয়ে বড় ODI সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজ এটি।

তবে এই সিরিজে দেখা যাবে না হার্দিক পান্ডিয়াকে। IPL-এর পর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি এই অলরাউন্ডার। একের পর এক চোটের সমস্যায় ভুগছেন তিনি। বর্তমানে তিনি রয়েছেন BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে (CoE)।


দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হার্দিক?
এই প্রশ্নের উত্তরে শুভমন জানান, হার্দিক একজন বিরল ক্রিকেটার। তিনি নতুন ও পুরনো দুই ধরনের বলেই দারুণ বোলিং করতে পারেন। ভারতের ODI দলে সাধারণত সাত বা আট নম্বরে ব্যাট করতে নামেন হার্দিক। ইনিংসের শেষ দিকে দ্রুত রান তুলতে পারেন। যার ফলে বড় স্কোরে পৌঁছে যায় দল।

কী করতে হবে হার্দিককে?

শুভমন জানান, ভারতীয় দল হার্দিকের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। তাঁকে ফের দলে পেলে খুশি হবে গোটা দল। তবে জাতীয় দলে ফেরার আগে হার্দিককে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এমনটাও স্পষ্ট করে দিয়েছেন ভারত অধিনায়ক। আর এটাই হল সবথেকে বড় বিষয়। 

অর্থাৎ সরসারি ভারতীয় দলে ফিরতে পারবেন না হার্দিক। তার আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফি বা বিজয় হাজারে ট্রফিতে নিজের ফিটনেসের প্রমাণ দিতে হবে। নভেম্বর ও ডিসেম্বর মাসে এই দুই ঘরোয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা।

বারবার চোট পেয়েছেন হার্দিক
২০২৬ সালের IPL থেকেই হার্দিকের চোটের মধ্যে রয়েছেন। পিঠের পেশিতে টান ধরায় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনটি ম্যাচে খেলতে পারেননি। যদিও প্রতিযোগিতার শেষ দিকে মাঠে ফিরেছিলেন হার্দিক। ২৪ মে ছিল তাঁর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। এরপর BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব চলাকালীনও ফিটনেস নিয়ে সমস্যায় পড়েন তিনি।

Advertisement

জুন মাসে রিহ্যাবের সময় উরুর পেশিতে চোট পান হার্দিক। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে ODI সিরিজ থেকে ছিটকে যান। এরপর পুরোপুরি ফিট হতে পারেননি। যার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও খেলতে পারেননি। আফগানিস্তানের বিরুদ্ধে T20I সিরিজের আগে ফিল্ডিং অনুশীলনের সময় হাঁটুর আশপাশে ব্যথা অনুভব করেন। যার ফলে আবার মাঠের বাইরে চলে যান তিনি।

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া 'এ'-র বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ভারত 'এ' দলে হার্দিককে রাখা হয়েছিল। তবে তাঁর খেলা নির্ভর করছিল ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপর। অক্টোবর মাসে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু ফের ধাক্কা খান এই অলরাউন্ডার। স্ক্যানে তাঁর ডান পায়ের শিনে (হাঁটুর নীচের অংশ) চোট ধরা পড়ে। চিকিৎসকেরা তাঁকে দু'সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। ফলে অস্ট্রেলিয়া 'এ'-র বিরুদ্ধেও খেলা হয়নি তাঁর।

বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দল থেকে ছিটকে যান তিনি। এখন দেখার তিনি ঠিক কবে দেশের জার্সি গায়ে ফিরে আসেন।

 

Read more!
Advertisement
Advertisement