Advertisement

Harmanpreet Kaur: অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত কউর, এবার টিম ইন্ডিয়ার দায়িত্বে স্মৃতি?

নিজের সিদ্ধান্তের কথা ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্টের মাধ্যমে জানান হরমনপ্রীত। তিনি স্পষ্ট করেছেন, অধিনায়কত্ব ছাড়লেও দলের হয়ে খেলে যাবেন তিনি। দলকে আরও ভালভাবে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান। 

হরমনপ্রীত কউর অধিনায়কত্ব ছাড়লেন (ছবি: রয়টার্স)হরমনপ্রীত কউর অধিনায়কত্ব ছাড়লেন (ছবি: রয়টার্স)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2026,
  • अपडेटेड 12:30 PM IST
  • নিজের সিদ্ধান্তের কথা ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্টের মাধ্যমে জানান হরমনপ্রীত
  • তিনি স্পষ্ট করেছেন, অধিনায়কত্ব ছাড়লেও দলের হয়ে খেলে যাবেন তিনি
  • দলকে আরও ভালভাবে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত কউর। বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক মঙ্গলবার, ৬ অক্টোবর, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ২০২৬ এশিয়ান গেমসেও তাঁর নেতৃত্বে ভারতীয় দল সোনা পেয়েছে। আর সেই জয়ের স্বাদ নেওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন হরমনপ্রীত। এর ফলে ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হিসেবে তাঁর জার্নি শেষ হল।


নিজের সিদ্ধান্তের কথা ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্টের মাধ্যমে জানান হরমনপ্রীত। তিনি স্পষ্ট করেছেন, অধিনায়কত্ব ছাড়লেও দলের হয়ে খেলে যাবেন তিনি। দলকে আরও ভালভাবে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান। 

২০১২ সালে প্রথমবার অস্থায়ীভাবে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন হরমনপ্রীত। সেই সময় তাঁর নেতৃত্বে ভারত মহিলা টি-২০ এশিয়া কাপ জিতেছিল। এরপর ২০১৬ সালে তিনি পূর্ণ সময়ের অধিনায়ক হন। তাঁর নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল সাফল্যের নতুন অধ্যায় এন্ট্রি নেয়। হরমনপ্রীতের নেতৃত্বে ভারত খেলেছে ৫টি টেস্ট, ৫১টি ওয়ানডে এবং ১৫৫টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ।

মিটিংয়ের পর সিদ্ধান্ত
গুয়াহাটিতে হরমনপ্রীত, সহ অধিনায়ক স্মৃতি মন্ধানা এবং হেড কোচ অমল মজুমদারের সঙ্গে BCCI সচিব দেবজিৎ সইকিয়া বৈঠক করেন। সেই বৈঠকে দলের ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে আলোচনা হয়।

যদিও মঙ্গলবারের রিপোর্টে দাবি করা হয়েছিল, আপাতত হরমনপ্রীতের উপরই আস্থা রাখতে পারে BCCI। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও ইতিমধ্যেই হরমনপ্রীত জানিয়েছেন, তিনি নিজেরই দায়িত্ব ছেড়ে দিলেন। 

যতদূর খবর, হরমনপ্রীতের জায়গায় তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক হিসেবে স্মৃতি মন্ধানার নামই এগিয়ে রয়েছে। তবে বিষয়টা নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।


কী জানিয়েছেন হরমনপ্রীত?
নিজের বিবৃতিতে হরমনপ্রীত জানিয়েছেন, সিদ্ধান্তটি নেওয়া তাঁর পক্ষে সহজ ছিল না। তবে দলের স্বার্থে এখন পরিবর্তনের সময় এসেছে বলেই তিনি মনে করেন।

তিনি বলেন, 'আজ আমি ভারতীয় মহিলা ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।

Advertisement

এটি একবারেই সহজ সিদ্ধান্ত নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ এবং এমন অনেক মুহূর্ত, যা সারাজীবন আমার সঙ্গে থাকবে।

আমি এই দল এবং ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য নিজের সবকিছু দিয়েছি—আমার রক্ত, ঘাম, সময় এবং অনেক সময় নিজের খেলা ও ব্যক্তিগত লক্ষ্যকেও পিছনে রেখেছি। এমন অনেক মুহূর্ত এসেছে, যখন নিজের পারফরম্যান্স, নিজের উন্নতি এবং নিজের ইচ্ছাগুলিকে পাশে সরিয়ে রাখতে হয়েছে। কারণ আমি বিশ্বাস করতাম, দলের স্বার্থই সবার আগে...'

ভারতের অধিনায়ক অনেক রেকর্ড হরমনপ্রীতের
ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ১০ বছর দায়িত্ব সামলেছেন হরমনপ্রীত। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক উল্লেখযোগ্য সাফল্য। মহিলা টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে তাঁর। ১৫৫টি ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি ৯২টি ম্যাচে জয় পেয়েছেন।

ওয়ানডে অধিনায়ক হিসেবে ৫১টি ম্যাচের মধ্যে ৩০টিতে জয় পেয়েছেন হরমনপ্রীত। ২০২৫ মহিলা বিশ্বকাপে হরমনপ্রীতের নেতৃত্বে দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ জেতে। 

টেস্টে ভারতকে ৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মধ্যে শেষ ম্যাচে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত।

হরমনপ্রীতের অধিনায়কত্বের সময়ে ভারত তিনটি এশিয়া কাপ, একটি ২০২৫ বিশ্বকাপ, দু’বার এশিয়ান গেমসে সোনা এবং একবার কমনওয়েলথ গেমসে রুপোর পদক জিতেছে।

 

Read more!
Advertisement
Advertisement