Advertisement

England vs Pakistan : হ্য়ারির ব্য়াটে কোমর ভাঙল পাকিস্তানের, বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিতে ইংল্য়ান্ড

শ্রীলঙ্কায় এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগা। তবে সেই সিদ্ধান্ত খুব একটা ফলপ্রসূ হয়নি। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান তোলে ১৬৪/৯। শুরুতেই ধাক্কা খান সাইম আইয়ুব। তাঁকে শর্ট বল দিয়ে ফেরান জোফ্রা আর্চার।

বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ড বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ড
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 24 Feb 2026,
  • अपडेटेड 11:18 PM IST
  • হ্য়ারি ব্রুকের ব্যাটে ভর করে প্রথম দল হিসেবে সেমি ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড
  • হারের মুখ দেখতে হল পাকিস্তানকে

টি২০ বিশ্বকাপের সুপার এইটে হ্য়ারি ব্রুকের ব্যাটে ভর করে প্রথম দল হিসেবে সেমি ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। হারের মুখ দেখতে হল পাকিস্তানকে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্যাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ইতিহাসও গড়লেন ইংরেজ অধিনায়ক হ্য়ারি। প্রথম অধিনায়ক হিসেবে শতরান করলেন। 

শ্রীলঙ্কায় এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগা। তবে সেই সিদ্ধান্ত খুব একটা ফলপ্রসূ হয়নি। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান তোলে ১৬৪/৯। শুরুতেই ধাক্কা খান সাইম আইয়ুব। তাঁকে শর্ট বল দিয়ে ফেরান জোফ্রা আর্চার। আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুঁড়ে দেন সলমান আগা, লিয়াম ডসনের শিকার হন তিনি। এক প্রান্ত আগলে রেখে ইনিংস গড়েন সাহিবজাদা ফারহান। ৩৭ বলে অর্ধশতরান পূর্ণ করে শেষ পর্যন্ত ৬৩ রানে আউট হন। 

বাবর আজম শুরুটা ভালো করলেও পরে ধীরগতির ব্যাটিংয়ে ২৫ রানে থামেন। ফখর জামান করেন ১৬ বলে ২৫ রান। শেষদিকে শাদাব খানের ১১ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে ১৬০ পার করে পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডসন ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। আর্চার ও জেমি ওভারটন নেন দুটি করে উইকেট।

১৬৫ রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। প্রথম ওভারেই ফিল সল্টকে ফিরিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। পরের ওভারেই জস বাটলারকে আউট করে বড় ধাক্কা দেন তিনি। ৪ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ৪টি মূল্যবান উইকেট তুলে নেন তিনি।

কিন্তু একপ্রান্তে খুঁটির মতো দাঁড়িয়ে থাকেন ক্যাপ্টেন ব্রুক। ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। মাঝে টম ব্যান্টন ও স্যাম কারানের উইকেট পড়লেও চাপ সামলে দলকে এগিয়ে নিয়ে যান। ৫০ বলে শতরান পূর্ণ করেন ব্রুক। টি ২০ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ব্রুক এই নজুর গড়েন। 

ব্রুকের ইনিংস ছিল ১০টি চার ও ৪টি ছক্কা দিয়ে সাজানো।  তবে শতরান করেই আউট হয়ে যান তিনি। তবে ততক্ষণে ম্যাচ ইংল্য়ান্ড কার্যত নিজেদের পকেটে পুরে নিয়েছে। শেষ দিকে কিছুটা চাপে পড়লেও জোফ্রা আর্চারের বাউন্ডারিতে পাঁচ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ইংরেজরা। 

Advertisement

এই জয়ের ফলে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। পাশাপাশি টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৪-০ অপরাজিত রেকর্ডও বজায় রাখল তারা। অন্যদিকে, পাকিস্তান এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ সুপার ৮ ম্যাচে Do Or Die পরিস্থিতিতে দাঁড়িয়ে।

শ্রীলঙ্কা সফরে আগেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এই জয়ের ফলে চলতি বছরে শ্রীলঙ্কার মাটিতে তাদের অপরাজিত থাকার রেকর্ড দাঁড়াল ৫-০।

Read more!
Advertisement
Advertisement