Advertisement

Pakistan Cricketer : 'জোর করে আমার গর্ভপাত করানো হয়েছিল', পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে বিস্ফোরক সানিয়া

সানিয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হারের প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর দাবি, ম্যাচ শেষ হওয়ার পর হোটেলে ফিরলে তিনি রেগে গিয়ে তাঁকে বলেছিলেন, 'তোমার জন্যই পাকিস্তান ম্যাচ হেরেছে।' 

পাকিস্তান ক্রিকেট দল (ফাইল ছবি) পাকিস্তান ক্রিকেট দল (ফাইল ছবি)
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 01 Sep 2026,
  • अपडेटेड 6:00 PM IST
  • সানিয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হারের প্রসঙ্গও তুলে ধরেন
  • তাঁর দাবি, ম্যাচ শেষ হওয়ার পর ইমাদ হোটেলে ফিরলে তিনি রেগে গিয়ে তাঁকে বলেছিলেন, 'তোমার জন্যই পাকিস্তান ম্যাচ হেরেছে।' 

জোর করে তাঁর গর্ভপাত করিয়েছিলেন, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তাঁর প্রাক্তন স্ত্রী সানিয়া আশফাক। সেই ভিডিও এখন ভাইরাল। তবে এই প্রথম নয়, আগেও সানিয়া ইমাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। 

সানিয়ার দাবি, ২০২৩ সালে তাঁর ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করানো হয়েছিল। ইমাদ ওয়াসিম এবং তাঁর পরিবারের সদস্যরা চাপ দিয়েছিলেন। সেজন্য তিনি গর্ভপাত করাতে বাধ্য হন।  

সম্প্রতি 'কুছ মজেদার সি বাতেঁ' পডকাস্টে হাজির হয়েছিলেন সানিয়া। সেখানে তিনি ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। পডকাস্টে সানিয়া দাবি করেন,'যখন আমি ইমাদকে আমাদের তৃতীয় সন্তানের কথা জানিয়েছিলাম, তখন ও খুব খুশি হয়েছিল। সঙ্গে সঙ্গে মাকে ফোন করে স্পিকারে দিয়েছিল। কিন্তু মাকে আমার গর্ভাবস্থার কথা জানাতেই তিনি বলেন, আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি না।' এরপর ইমাদকে বলেন, ওকে বলো সন্তানটা নষ্ট করে দিতে। যদি ও সন্তান নষ্ট না করে, তাহলে আমি ওকে বিষ খাইয়ে দেব।' 

সানিয়া বলে চলেন, 'আমি অসহায় বোধ করছিলাম, কারণ সেই সময় আমার পাশে কেউ ছিল না। আমার সন্তানরা আমার সঙ্গে ছিল এবং তারাও আমার সঙ্গে কাঁদছিল। আমি জানি না, ওরা ডাক্তারকে ঘুষ দিয়েছিল কি না। আমাকে বলা হয়েছিল, এমন একটি ইঞ্জেকশন দেওয়া হবে যাতে আমি শান্ত থাকি। কিন্তু যখন আমার জ্ঞান ফিরল, তখন গর্ভপাত করা হয়ে গিয়েছিল।'

সানিয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হারের প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর দাবি, ম্যাচ শেষ হওয়ার পর ইমাদ হোটেলে ফিরলে তিনি রেগে গিয়ে তাঁকে বলেছিলেন, 'তোমার জন্যই পাকিস্তান ম্যাচ হেরেছে।' 

সানিয়ার বক্তব্য অনুযায়ী, সেই সময় তিনি ইমাদকে বলেছিলেন, 'হয়তো এটা সেই শিশুটির জন্য আল্লাহর শাস্তি।' 

প্রসঙ্গত, এই ইমাদ ওয়াসিম দ্বিতীয় বিয়েও করেছেন। সেই সময়ও চুপ ছিলেন সানিয়া। তবে ক্রিকেটার পিএসএলে দল পাওয়ার পরই তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছিলেন সানিয়া। এদিকে ফের বিয়ে নিয়ে ইমাদ জানিয়েছিলেন,তিনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সম্মান তাঁর কাছে সবার আগে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement