
ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই করে ফাইনালে পৌঁছাল ভারত। ২৫৪ রানের লক্ষ্য দেওয়ার পরেও যে লড়াই সহজ হয়নি ম্যাচ শেষে তা স্বীকার করেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছে গেলেও, চিন্তা থাকল অভিষেক শর্মাকে নিয়ে। বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটার বিশ্বকাপে খেলতেই পারেননি। যদিও ফাইনালের আগেও সতীর্থের পাশেই দাঁড়ালেন সেমিফাইনালের নায়ক।
ফাইনালেও ওপেন করবেন অভিষেক?
সাংবাদিক সম্মেলনে সঞ্জু বলেন, 'আমাদের ড্রেসিংরুমের পরিবেশ অত্যন্ত ভাল। একসঙ্গে আছি আমরা। অধিনায়ক সূর্যকুমার এবং কোচ গৌতম গম্ভীরের সম্পূর্ণ আস্থা রয়েছে অভিষেক শর্মার ওপর। তারা আশা করছেন ফাইনালেই জ্বলে উঠবে অভিষেক।' অর্থাৎ সূর্য মনে করেন, ফাইনালেও তাঁর পার্টনার হওয়া উচিত অভিষেক। উইনিং কম্বিনেশন এমনিতেও ভাঙতে চান না গম্ভীর। তবে এবারের ফাইনালের পরিস্থিতি একেবারে ভিন্ন। শুধু জিম্বাবোয়ে ম্যাচ ছাড়া রান পাননি অভিষেক। তাও তাকেই কি ফাইনালেও ওপেন করতে পাঠাবেন টিম ইন্ডিয়ার কোচ?
বোলারদের কৃতিত্ব দিচ্ছেন সঞ্জু
নিজে ফের দারুণ ইনিংস খেললেও ম্যাচে শেষে জেতার জন্য বুমরা সহ বোলারদের কৃতিত্ব দেন সঞ্জু। তিনি জানান, 'ইংল্যান্ড রান তাড়ায় শুরু থেকেই সক্রিয় ছিল, তবে বোলাররা যেভাবে ম্যাচ টেনে নিয়ে গেছে তা সত্যিই প্রশংসনীয়। এইরকম দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত।' শুধু তাই নয় পরে যোগ করেন, জসপ্রীত ম্যাচ সেরা। ওর মত বোলার প্রজন্মতে একজনই আসে।' সূর্য বলেন, 'এইরকম পরিস্থিতিতে বুমরাহ কতটা সক্ষম বোলার নতুন করে কাউকে বলে দিতে হয় না।'
সঞ্জুর ইনিংসে খুশি সূর্য
সঞ্জুর ইনিংস দেখে দারুণ খুশি ক্যাপ্টেন সূর্যকুমার। বলেন, 'দলের প্রয়োজনে যেমন খেলার দরকার ছিল সঞ্জু সেরকমটাই খেলেছে।' ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সঞ্জু স্যামসনও জানান, 'বড় স্কোর করাই লক্ষ্য ছিল, সেই কারণেই নিজের ফর্মকে কাজে লাগতে চেয়েছি প্রথম থেকেই।' দুজনেই অবশ্য জয়ের কৃতিত্ব জসপ্রীত বুমরাকে দেন।