Advertisement

ICC T20 World Cup 2026 Abhishek Sharma: ফাইনালে উঠলেও কি সুযোগ পাবেন অভিষেক? সেমিফাইনালেও ব্যর্থ ওপেনার

ভারত ফাইনালে উঠলে কি ওপেন করতে দেখা যাবে অভিষেক শর্মাকে? তিনি এবারের বিশ্বকাপে একেবারেই রান পাননি। সেমিফাইনালে সুযোগ ছিল, হিসেব বদলে দেওয়ার, তবে তা হয়নি। ৭ বল খেলে ৯ রান করে ফিরতে হল আজও।

এই ফ্রেমে ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা। (গেটি)এই ফ্রেমে ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা। (গেটি)
Aajtak Bangla
  • মুম্বই,
  • 05 Mar 2026,
  • अपडेटेड 8:54 PM IST

ভারত ফাইনালে উঠলে কি ওপেন করতে দেখা যাবে অভিষেক শর্মাকে? তিনি এবারের বিশ্বকাপে একেবারেই রান পাননি। সেমিফাইনালে সুযোগ ছিল, হিসেব বদলে দেওয়ার, তবে তা হয়নি। ৭ বল খেলে ৯ রান করে ফিরতে হল আজও। প্রথম তিনটে ম্যাচেই ০। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ফর্ম হাতড়াতে থাকা অভিষেকের সর্বোচ্চ ৫৫-যা জিম্বাবোয়ের বিরুদ্ধে৷ এছাড়া গ্রুপ এইটের পর্বের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫, ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ১০ করার পর সেমিফাইনালেও তাঁর ঝুলিতে মাত্র ৯ রান৷

আর এদিন উইল জ্যাকস তাকে ফিল সল্টের হাতে ক্যাচ দেন। যদি ভারত সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের টিকিট কনফার্ম করতে পারে তাহলে কি ভারতীয় থিঙ্কট্যাঙ্ক তাঁকে খেলানোর ঝুঁকি নেবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন৷ কারণ নিউজিল্যান্ড ফাইনালে চলে গিয়েছে দাপটের সঙ্গে জিতে। এই অবস্থায় ফাইনালের মতো ম্যাচে কি ঈশান কিষান আর সঞ্জু ওপেন করবেন?

সঞ্জু কিন্তু মুম্বইতেও সফল। ইংল্যান্ডের কোনও বোলারকে থিতু হতে দেননি। ৪২ বলে ৮৯ রানের ইনিংসে ছিল আটটা চার ও সাতটা ছক্কা। স্ট্রাইক রেট প্রায় ২১২। সেখানে অভিষেকের ব্যাটিং-এ শুধুই হতাশা। মনে করা হয়েছিল, মুম্বইয়ের উইকেটে বড় রান পাবেন অভিষেক। তা হল না। শীর্ষ স্থান তিনি ধরে রাখলেও তাঁর অবস্থান আগের চেয়ে কিছুটা নড়বড়ে দেখাচ্ছে। পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান একলাফে উঠে এসেছেন অনেকটা। অভিষেক শর্মার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন তিনি। 


চলতি বিশ্বকাপে দু'টি সেঞ্চুরি  হাঁকান ফারহান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে এক আসরে দুটি সেঞ্চুরি কেউ করেননি। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি। তার আগে  নামিবিয়ার বিরুদ্ধে শতরান করেন ফারহান। রেটিং পয়েন্ট তাঁর কেরিয়ারের সেরা 
৮৪৮। অন্যদিকে শীর্ষে থাকা অভিষেকের রেটিং পয়েন্ট ৮৭৪। ভারতের তারকা ব্যাটারের সঙ্গে ফারহানের পার্থক্য এখন ২৬ পয়েন্টের। 

 র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে ঈশান কিষান (চতুর্থ) ও তিলক ভার্মার (ষষ্ঠ)।  এক ধাপ করে এগিয়ে সেরা দশে নিজেদের অবস্থান আরও মজবুত করেছেন দুই ভারতীয় তারকা। দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস অষ্টম।

Advertisement

    

Read more!
Advertisement
Advertisement