
রবিবার ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। হারলেই যেখানে বিদায় নিশ্চিত তখন ২০ ওভারে দু'টো ক্যাচ ফেলা বিরাট পার্থক্য গড়ে দেয়। আর সেটাই করে ফেললেন অভিষেক শর্মা। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। প্রথমে জসপ্রীত বুমরার বলে, আর ইনিংসে একেবারে শেষদিকে আর্শদীপের বলে ক্যাচ মিস অভিষেকের।
কীভাবে দুটো ক্যাচ পড়ল?
পঞ্চম ওভারে প্রথমবার ক্যাচ ফেলেন অভিষেক। বুমরার স্লো বল কভারের উপর দিয়ে চালাতে গিয়েছিলেন রস্টন চেজ। তবে সেই শট খুব বেশি দূর যায়নি। অভিষেক সেই ক্যাচ ধরতে গিয়ে ফেলে দেন। দ্বিতীয়বারের চেস্টাতেও হাত থেকে ফসকে তা মাটিতে পড়ে যায়।
১৮ ওভার ৩ বলের মাথায় পাওয়েলের ফ্লিক উপরতে উঠে যায় অভিষেক ডিপ মিডউইকেট থেকে দৌড়ে এসে ক্যাচ মিস করেন। পাওয়েল সেই সময় আউট হলে টার্গেট কম থাকত ভারতের সামনে। এটা বেশ সহজ সুযোগ ছিল। তবে সেটা কাজে লাগাতে না পারায় ১৯৫ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।
বড় টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ
ছয় ওভার পর ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৪৫-০। নবম ওভারে বরুণ চক্রবর্তী, শাই হোপকে বোল্ড করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। হোপ ৩৩ বলে ৩২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ধাক্কা খায় ৬৮ রানে। দশ ওভার পর ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৮২-১। এরপর ১২তম ওভারে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ধাক্কা দেন সেই বুমরা। বুঝিয়ে দেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা। ১০২ রানের স্কোর থাকাকালীন বুমরা, হেটমায়ারকে আউট করেন। হেটমায়ার ১২ বলে ২৭ রান করে ফিরে যান ডাগ আউটে। একই ওভারে বুমরা ওয়েস্ট ইন্ডিজকে আরও একটি ধাক্কা দেন, চেজকে আউট করেন। চেজ ৪০ রান করেন। এরপর, ১৫তম ওভারে হার্দিক পান্ডিয়া রাদারফোর্ডকে আউট করেন, যার ফলে ওয়েস্ট ইন্ডিজ তাদের চতুর্থ উইকেট হারায়। রাদারফোর্ড মাত্র ১৪ রান করতে পারেন।
ভারত (প্লেয়িং ইলেভেন): সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরা
ওয়েস্ট ইন্ডিজ (খেলোয়াড় একাদশ): শাই হোপ, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথু ফোর্ড, আকিল হোসেন, গুদাকেশ মতি, শামার জোসেফ।