Advertisement

ICC T20 World Cup 2026 Ind vs Wi: ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ইডেনের পিচ কেমন? আপডেট দিলেন সৌরভ

সেমিফাইনালে যেতে হলে রবিবারের ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে এর আগে প্রচুর আলোচনা হয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ ম্যাচে পিচ কেমন হবে সেদিকে সকলের নজর থাকবে। খাতায় কলমে এগিয়ে থাকলেও, ভারতের বোলিং বিয়ে চিন্তিত সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সে কারণেই তাঁর চোখে এই ম্যাচ ৫০-৫০। যে কেউ জিততে পারে। 

ইডেনের পিচইডেনের পিচ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 10:44 AM IST

সেমিফাইনালে যেতে হলে রবিবারের ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে এর আগে প্রচুর আলোচনা হয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ ম্যাচে পিচ কেমন হবে সেদিকে সকলের নজর থাকবে। খাতায় কলমে এগিয়ে থাকলেও, ভারতের বোলিং বিয়ে চিন্তিত সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সে কারণেই তাঁর চোখে এই ম্যাচ ৫০-৫০। যে কেউ জিততে পারে। 

পিচ কেমন হবে?
ইডেনের পিচ কেমন হবে রবিবারের ম্যাচে? এ নিয়ে প্রশ্ন করা হলে নিয়ে সৌরভ বলেছেন, 'ভালো উইকেট হবে। ক্রিকেটের পরিভাষায় স্পোর্টিং উইকেট। রবিবার ভালো ম্যাচ হবে আশা করছি। দু'দলের কাছেই ৫০-৫০ ম্যাচ। এই ম্যাচে ভারত ফেভারিট নয়, ওয়েস্ট ইন্ডিজ দলে সাত-আট নম্বর অবধি পাওয়ার হিটার রয়েছে, যারা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।'

ম্যাচের রঙ বদলে দিতে পারে বুমরা 
জিম্বাবোয়ের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ জেতার পর দলের বোলিং নিয়ে চিন্তা ব্যক্ত করেছিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। চিন্তিত সৌরভও। তিনি বলেছেন, 'ভারতের বোলিং অবশ্যই চিন্তার। বরুণ চক্রবর্তীকে সহজেই খেলে দিচ্ছে বিপক্ষের ব্যাটাররা। যা সত্যিই চিন্তার। ওয়েস্ট ইন্ডিজের বোলিং আহামরি নয়। এই ম্যাচের রং বদলে দিতে পারে বুমরা।'

শুক্রবার কলকাতায় ভূমিকম্পের কারণে রানওয়েতে কিছু সমস্যা হওয়াতে কলকাতায় নামতে কিছুটা সময় লেগে যায় ভারতীয় দলের। রিঙ্কু সিং বাবাকে হারিয়েছেন। তবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। শুক্রবার ভারতীয় দলের সঙ্গে আসেননি।  কবে যোগ দেবেন সেই ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। বিষয়টি রিঙ্কু সিংয়ের ওপর ছেড়েছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। ক্যান্সার আক্রান্ত অসুস্থ বাবার অবস্থা খারাপ জানার পরে রিঙ্কু টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে বাড়ি গিয়েছিলেন। শোনা যাচ্ছে রবিবার সকালে সম্ভবত দলের সঙ্গে যোগ দিতে পারেন ভারতীয় দলের এই ফিনিশার। 

টিকিটের ব্যাপক চাহিদা
শনিবার বিকেলে ভারত এবং ওয়েস্ট ইণ্ডিজ দুই দল প্র্যাকটিস করবে। শুক্রবার বিকেলে দুই দল শহরে পৌঁছলেও ইডেন মুখো হয়নি। এদিকে রবিবারের ইডেন ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে। টিকিট চাহিদা আকাশচুম্বী। টিকিটের চাহিদা প্রবল। তিন- চার গুণ দামে টিকিট বিক্রি হচ্ছে, ময়দান চত্ত্বরে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement