
রবিবার টি২০ বিশ্বকাপে (ICC T20 Cricket 2026) পাকিস্তানের মুখোমুখি হবে ভারত (India vs Pakistan)। কলম্বোতে সেই হাইভোল্টেজ ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়। এই ম্যাচ সুপার এইটে যাওয়ার ক্ষেত্রে নির্ণায়ক নয়। হারলেও তা নিশ্চিত। তবুও এই লড়াই মর্যাদার। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে সেই রোমাঞ্চকর ম্যাচ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ-এর একটি ম্যাচ, যার প্রভাব পয়েন্ট টেবিলেও পয়েন্ট টেবিলে পড়বে।
দুই দলই এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত এবং দুর্দান্ত ফর্মে রয়েছে। ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব, আর পাকিস্তানের নেতৃত্ব দিচ্ছেন সালমান আলি আগা। ভারত তাদের আগের ম্যাচে আমেরিকা এবং নামিবিয়াকে হারিয়েছে, আর পাকিস্তান, নেদারল্যান্ডস এবং আমেরিকার বিরুদ্ধে জয় পেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই আবেগ চড়ায় থাকে। উভয় দেশের সমর্থকরা এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। কলম্বোর পিচ সম্ভবত স্পিনারদের পক্ষে, তাই কৌশল এবং দলের সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কীভাবে ফ্রিতে দেখবেন এই ম্যাচ?
টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচ। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। পাশাপাশি লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও হটস্টারে। ওয়েবসাইটেও এই ম্যাচ দেখা যাবে। তবে সেক্ষেত্রে সাবসক্রিপশন নিতে হবে। ডিডি স্পোর্টসে ভারতের ম্যাচ ও পরে সেমিফাইনাল ও ফাইনাল দেখা যাবে এই চ্যানেলে। বাড়িতে ফ্রি ডিশ থাকলেই দেখতে পাবেন ম্যাচ। কোনও টাকা লাগবে না।
কম্বোর পিচ সম্পর্কে
শ্রীলঙ্কালয় ভারত অনেক দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে, সেই অভিজ্ঞতা তাদের কাজে লাগবে বলে মনে করেন সূর্যকুমার। বলেন, 'আমরা এখানে অনেক ক্রিকেট খেলেছি, তাই আমরা সেখানকার পরিস্থিতি এবং পিচ সম্পর্কে ভালোভাবে অবগত।' আসলে, পাকিস্তান দল প্রায় এক সপ্তাহ ধরে শ্রীলঙ্কায় রয়েছে। তাই, পাকিস্তানের প্রস্তুতির জন্য আরও সময় আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল।
অভিষেক শর্মা কি ফিট?
যখন পাকিস্তানের অধিনায়ক অভিষেক শর্মাকে খেলানোর ইচ্ছা প্রকাশ করেন, তখন সূর্যকুমার হেসে উত্তর দেন। তিনি বলেন, "যদি পাকিস্তান চায় আমরা আগামীকাল অভিষেককে খেলাই, তাহলে ঠিক আছে, আমরা তাকে খেলাবো।"