
সুপার এইট শুরু হওয়ার আগে অবধি বরুণ চক্রবর্তীর স্পিন খেলতে হিমসিম খেয়েছে দলগুলো। তবে শেষ আটে উঠতেই চিত্র একেবারে বদলে গেল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ সব দলই বরুণের মিস্ট্রি ধরে ফেলেছে। ১২ ওভার বল করে দিয়েছেন ১২২ রান! বিশ্বের এক নম্বর বোলারের এই অবস্থা হলেও ভারত ফাইনালে উঠেছে। তাই বরুণকে ফাইনালের আগে টিপস দিলেন ইরফান পাঠান।
স্যুইচ অফ করতে হবে
তার ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে পাঠান বলেন যে বরুণকে সঠিক মানসিকতায় আনা ভারতের ফাইনালে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হবে।ফাইনালের আগে পাঠানের পরামর্শ কী হয়েছে তা ভুলে যান বরুণ। স্যুইচ অফ করে রবিবারের ম্যাচ খেলতে নামুন তারকা স্পিনার। এমনকি ম্যাচের আগে আর অনুশীলন করতে বারন করেছেন পাঠান। বলেন, 'এখন পরবর্তী চ্যালেঞ্জ হল ফাইনালে নিউজিল্যান্ড। ভারতকে তাদের কৌশল সাবধানে প্ল্যান করতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে বরুণ চক্রবর্তীকে সঠিক মানসিকতায় ফিরিয়ে আনা। তাঁর আত্মবিশ্বাস এখন কম বলে মনে হচ্ছে।'
পাঠানের পরামর্শ
পাঠান মনে করেন 'যদি আমি ভারতীয় শিবিরের অংশ হতাম, তাহলে আমি তাকে দুই দিনের জন্য পুরোপুরি সুইচ অফ করে দিতাম। এমনকি খুব বেশি লোককে তার সঙ্গে কথা বলতে বা মাঠে আসতে দিতাম না। শুধু তাকে সতেজ মন এবং ইতিবাচক শক্তি নিয়ে সরাসরি ফাইনালে নিয়ে এসো। অনুশীলন একদিনে খুব বেশি পরিবর্তন আনবে না। এটাই আমার মতামত।'
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বরুণের পারফরম্যান্স কেমন?
বরুণের ক্যারিয়ারে নিউজিল্যান্ড তার প্রিয় প্রতিপক্ষদের মধ্যে একটি ছিল না কারণ তিনি এতগুলো ম্যাচে মাত্র চারটি উইকেট পেয়েছেন। ব্ল্যাকক্যাপসের বিপক্ষে এই স্পিনারের গড় ৩২.৭৫ এবং ইকোনমি রেট ৮.১৮। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলে, বরুণ তিনটি ম্যাচে ১৪.২৫ গড়ে এবং ৮.২৫ ইকোনমিতে ৮ উইকেট নিয়েছেন। ফলে তাঁকে নিয়ে আশা দেখতে পারেন ভারতীয় ফ্যনরা।