Advertisement

ICC T20 World Cup 2026: রবিবার ভারত-ওঃ ইন্ডিজ ম্যাচের জন্য স্পেশাল মেট্রো, কখন-কোথা থেকে ছাড়বে?

রবিবার টি২০ বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ইডেনে অনুষ্ঠিত সেই ম্যাচের আগে সুখবর পেলেন ক্রিকেট ফ্যানরা। এমনিতে ভারতীয় দলকে সেমিফাইনালে উঠতে এই ম্যাচ জিততেই হবে। ফলে সুপার এইটের এই ম্যাচ নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে। আর এর মধ্যেই বড় ঘোষণা করে দিল মেট্রো রেল।

ইডেনে স্পেশাল মেট্রো ইডেনে স্পেশাল মেট্রো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Feb 2026,
  • अपडेटेड 9:52 AM IST

রবিবার টি২০ বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ইডেনে অনুষ্ঠিত সেই ম্যাচের আগে সুখবর পেলেন ক্রিকেট ফ্যানরা। এমনিতে ভারতীয় দলকে সেমিফাইনালে উঠতে এই ম্যাচ জিততেই হবে। ফলে সুপার এইটের এই ম্যাচ নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে। আর এর মধ্যেই বড় ঘোষণা করে দিল মেট্রো রেল।

কখন ছাড়বে এই স্পেশাল মেট্রো?
সমর্থকদের ম্যাচ দেখে যাতে বাড়ি ফিরতে অসুবিধার মুখে পড়তে না হয় সে জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ম্যাচ শেষে দর্শকদের বাড়ি ফেরার সুবিধার্থে ব্লু লাইনে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে। বিশেষ মেট্রো পরিষেবাটি মূলত চলবে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। আরও একটি বিশেষ মেট্রো চলবে এসপ্ল্যানেড থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত। এই দুটো বিশেষ মেট্রোই এসপ্ল্যানেড থেকে রাত ১১.১৫ মিনিটে যাত্রা শুরু করবে। মেট্রো রেলওয়ের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এসপ্ল্যানেড স্টেশনেই কাউন্টার খোলা থাকবে টিকিটের জন্য।

সুপার এইটে প্রথম ম্যাচ হারের পর চাপে পড়ে গিয়েছিল ভারত। তবে জিম্বাবোয়েকে বড় ব্যবধানে হারিয়ে সেই ক্ষত কিছুটা হলেও মেরামত করা গিয়েছে। এবার ওয়েস্ট ইন্ডিজকে ইডেনে হারাতে পারলেই শেষ চার নিশ্চিত হবে। অর্থাৎ ইডেনে রবিবারের ম্যাচকে কোয়ার্টার ফাইনাল বলাই যায়। ফলে প্রচুর মানুষ এই ম্যাচ দেখতে আসবেন বলে আশা করা হচ্ছে। 

এমনিতেই এবারের বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হলেও, ইডেনে একটাই ম্যাচ র‍য়েছে টিম ইন্ডিয়ার। ফলে টিকিটের চাহিদা তুঙ্গে। ইডেনে প্রথম সেমিফাইনাল ম্যাচ হওয়ার কথা থাকলেও, পাকিস্তান যদি গ্রুপ ২ থেকে সেমিফাইনালে উঠে যায়, তা হলে ম্যাচ সরে যাবে কলম্বোতে। কারণ পাকিস্তান কোনওভাবেই ভারতে খেলতে আসবে না। প্রথম সেমিফাইনালে ভারতের ম্যাচও থাকবে না। কারণ যা পরিস্থিতি তাতে দক্ষিণ আফ্রিককাই গ্রুপ টপে থেকে সেমিফাইনালে যাচ্ছে তা এক প্রকার নিশ্চিত।  
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement