Advertisement

ICC T20 World Cup 2026: ভারত সেমিফাইনালে উঠতেই ট্রোলড পাকিস্তানের এই ক্রিকেটার, ব্যাপারটা কী?

পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারেনি। তবে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করে ফেলেছে। আর এরপরেই ট্রোল হচ্ছেন পাকিস্তানের প্রাক্তন পেস বোলার মহম্মদ আমির। ভারত সেমিফাইনালে কোনও ভাবেই উঠতে পারবে না বলে জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন পেস বোলার। রবিবার রাতে সূর্যকুমার যাদবের দল শেষ চারে জায়গা করে নিতেই সোশ্যাল মিডিয়ায় চরম অপমানের মুখে তিনি।

ফ্রেমে পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার মোহাম্মদ আমিরফ্রেমে পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার মোহাম্মদ আমির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 12:59 PM IST

পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারেনি। তবে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করে ফেলেছে। আর এরপরেই ট্রোল হচ্ছেন পাকিস্তানের প্রাক্তন পেস বোলার মহম্মদ আমির। ভারত সেমিফাইনালে কোনও ভাবেই উঠতে পারবে না বলে জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন পেস বোলার। রবিবার রাতে সূর্যকুমার যাদবের দল শেষ চারে জায়গা করে নিতেই সোশ্যাল মিডিয়ায় চরম অপমানের মুখে তিনি।

কী কারণে ট্রোলড আমির?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচ হেরে সেমি ফাইনালের অঙ্ক জটিল করে ফেলেছিল টিম ইন্ডিয়া। এরপর ‘হার না মানা হ্যায়’ নামক এক অনুষ্ঠানে আমিরকে জিজ্ঞেস করা হয়, সেমিফাইনালে কাদের দেখছেন? তখনও খাতায় কলমে টিকে পাকিস্তান। কোনওরকম রাখঢাক না করেই আমির বলে দেন, 'পাকিস্তান উঠবে কিনা বলতে পারছি না। কিন্তু ভারত পারবে না।' প্রাক্তন পেসারের মুখে এমন উত্তর শুনে তাজ্জব হয়ে যান খাস উপস্থাপকও। 

তবে এখানেই থামেননি আমির। পাকিস্তান ছিটকে যাওয়ার পরেও, ওয়েস্ট ইন্ডিজকেই বাজি ধরেছিলেন তিনি। জানিয়েছিলেন, ভারতীয় দল কোনও ভাবেই সেমিফাইনালে যাবে না। কিন্তু শকুনের অভিশাপে কি গরু মরে? ক্রিকেটের নন্দনকাননে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। 

এর পরেই কটাক্ষ ধেয়ে আসে প্রাক্তন পেসারের দিকে। ‘আমিরের কথা শুনে হাসি পাচ্ছে। সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের ফলে তার ‘ভবিষ্যদ্বাণী’ মেলেনি। ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। তাই আগামী ৫ তারিখ সেমিফাইনালে নামবে ভারত। ১০০ শতাংশ নিশ্চিত, ওয়াংখেড়েতে অভিষেক শর্মাও আমিরকে ভুল প্রমাণিত করবে।’ উল্লেখ্য, ভারতীয় ওপেনারকে ‘স্লগার’ বলেছিলেন পাক ক্রিকেটার। 

Read more!
Advertisement
Advertisement