Advertisement

T20 World Cup India-Pakistan Match: 'আর্থিক ক্ষতি, মামলা, ব্যান' ভারত ম্যাচ বয়কট হুমকিতে বিপর্যয়ের মুখে পাক ক্রিকেট

T20 World Cup India-Pakistan Match:আর্থিক দিক থেকে এর ফল হতে পারে ভয়াবহ। আইসিসি চাইলে পিসিবির বার্ষিক প্রায় ৩.৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৩৫ মিলিয়ন USD) রাজস্ব অংশ আটকে রাখতে পারে এবং তা সম্প্রচারকারী সংস্থাকে দিতে পারে। শুধু তাই নয়, ম্যাচ বয়কট হলে জিওস্টার সরাসরি পিসিবি ও আইসিসির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করতে পারে।

Aajtak Bangla
  • দুবাই,
  • 03 Feb 2026,
  • अपडेटेड 10:37 PM IST

T20 World Cup India-Pakistan Match:টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচ বয়কট করলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) বিরুদ্ধে আইনি পদক্ষেপ হতে পারে। এই মর্মে কড়া সতর্কবার্তা দিল আইসিসি। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলে সম্প্রচারকারী সংস্থা জিওস্টার (JioStar) আইনি পথে হাঁটতে পারে বলে জানানো হয়েছে। পাকিস্তান সরকারের নির্দেশে পিসিবি এই সিদ্ধান্ত নিলেও, এখনও পর্যন্ত আইসিসিকে লিখিতভাবে বয়কটের কারণ জানানো হয়নি। আইসিসির তরফে ইঙ্গিত, এতে টুর্নামেন্টের সম্প্রচার চুক্তি ভঙ্গের প্রশ্ন উঠতে পারে।

আর্থিক দিক থেকে এর ফল হতে পারে ভয়াবহ। আইসিসি চাইলে পিসিবির বার্ষিক প্রায় ৩.৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৩৫ মিলিয়ন USD) রাজস্ব অংশ আটকে রাখতে পারে এবং তা সম্প্রচারকারী সংস্থাকে দিতে পারে। শুধু তাই নয়, ম্যাচ বয়কট হলে জিওস্টার সরাসরি পিসিবি ও আইসিসির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করতে পারে, যা পিসিবির আর্থিক কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আইনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বিষয়টি জানানোর পরও কঠিন পরিণতির জন্য প্রস্তুত বলেই সূত্রের খবর। আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটিতে (DRC) যাওয়ার পথও কার্যত বন্ধ, কারণ এই কমিটি আইসিসির নিজস্ব সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা শোনে না।

প্রসঙ্গত, পাকিস্তানের দাবি অনুযায়ীই তারা এ বার টি-২০ বিশ্বকাপে সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় খেলছে। অতীতে এশিয়া কাপ বা আইসিসি ইভেন্টে নিরপেক্ষ ভেন্যুতে ভারত কখনও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেনি, এমনকী সাম্প্রতিক সংঘাতের পরও। সম্প্রচার চুক্তিতে ভারত-পাকিস্তান ম্যাচ অন্তর্ভুক্ত থাকায় বয়কটের সিদ্ধান্তকে চুক্তিভঙ্গ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

রাজনৈতিক মহলের ধারণা, বাংলাদেশের নির্বাচন ১২ ফেব্রুয়ারি শেষ হওয়ার পর মহসিন নকভি। যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও নিজের অবস্থান বদলাতে পারেন। তা না হলে, ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে পাকিস্তান ক্রিকেট আন্তর্জাতিক মহলে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement