Advertisement

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট পড়ে গিয়েছিল ভারতের, তারপর DLS পদ্ধতি...খেলার রেজাল্ট কী হল?

DLS Ind Nz: নিউজিল্যান্ডের বিরুদ্ধে অল্প রান তাড়া করতে নেমে কষ্টার্জিত জয় টিম ইন্ডিয়ার। কিউয়িদের বিরুদ্ধে ৪ রানে জিতলেন গিলরা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট পড়ে গিয়েছিল ভারতের, তারপর DLS পদ্ধতি...খেলার রেজাল্ট কী হল? (ছবি সৌজন্যে - @BCCI)নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট পড়ে গিয়েছিল ভারতের, তারপর DLS পদ্ধতি...খেলার রেজাল্ট কী হল? (ছবি সৌজন্যে - @BCCI)
Aajtak Bangla
  • ওয়েলিংটন,
  • 07 Nov 2026,
  • अपडेटेड 4:44 PM IST
  • ওডিআই ম্যাচে ভারতের সামনে টার্গেট মাত্র ১৩৫।
  • দলে রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, কেএল রাহুলের মতো তারকারা।
  • অল্প রান তাড়া করতে নেমে কষ্টার্জিত জয় টিম ইন্ডিয়ার।

ওডিআই ম্যাচে ভারতের সামনে টার্গেট মাত্র ১৩৫। দলে রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, কেএল রাহুলের মতো তারকারা। এই ম্যাচ কি রোমাঞ্চকর হওয়ার কোনও সম্ভাবনা থাকে? স্বাভাবিক ভাবেই উত্তর না। কিন্তু স্বাভাবিক উত্তর বদলে এই মামুলি টার্গেটকেই পুঁজি করে ব্যাপক ফাইট দিল নিউজিল্যান্ড। একইসঙ্গে কিউয়িদের যোগ্য সঙ্গত দিল বৃষ্টিও। যদিও শেষ পর্যন্ত DLS নিয়মে ৪ রানে ম্যাচ জিতল ভারত। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে  এগিয়ে গেল শুভমান গিল বাহিনী।

এদিন কিউইদের দেওয়া ১৩৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পরিস্থিতি এমন দাঁড়ায়, টিম ইন্ডিয়া ২৬ ওভারে মাত্র ১১৩ রানে ৭টি গুরুত্বপূর্ণ উইকেট হারায়। জয়ের জন্য ভারতের তখনও ২২ রান প্রয়োজন। এই পর্যায়ে নিউজিল্যান্ড দল জয়ের আশা করতেও শুরু করেছিল।

কিন্তু এরপরই আকাশ বেঁকে বসায় ম্যাচ বাতিল হয়ে যায়। বৃষ্টি এতটাই প্রবল হয়ে ওঠে যে,  দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও খেলা ফের শুরু করা যায়নি। সব শেষে  DLS নিয়ম প্রয়োগ করা হয়। সব শেষে টিম ইন্ডিয়াকে ৪ রানে বিজয়ী ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এদিন টিম ইন্ডিয়ার ব্যাটিং বাস্তবিকই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। অধিনায়ক শুভমান গিল এদিন কোনও রান পায়নি। এর কিছুক্ষণ পরেই, বিরাট কোহলিও ৭ রানে আউট হয়ে যান। এমনকি রোহিত শর্মাও  ২৮ বলে ২৩ রান করে আউট হন। শ্রেয়স আইয়ার করেন ৩০ রান। অন্যদিকে, ৭ রানে আউট হন অক্ষর প্যাটেল।  শেষ পর্যন্ত কেএল রাহুল করেন ২৬ রান, তিনি নটআউটই ছিলেন। শেষে DLS নিয়মে জয়ী হন টিম ইন্ডিয়া।

অন্যদিকে, ম্যাচের সেরা হন গুরনুর ব্রার। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০ রানে ৪ উইকেট নেন।


 

Read more!
Advertisement
Advertisement