Advertisement

Indian Team Rohit Sharma: ভারতের দল ঘোষণা, রোহিতের World Cup 2027 খেলা পাকা হল?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের তিনটি ম্যাচ হবে তিরুঅনন্তপুরম, গুয়াহাটি এবং নিউ চণ্ডীগড়ে। ৬ অক্টোবর থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ভারতের একদিনের দল ঘোষণাভারতের একদিনের দল ঘোষণা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Sep 2026,
  • अपडेटेड 9:20 PM IST
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে, টি২০ দল ঘোষণা।
  • একদিনের দলে বিরাট ও রোহিত।

ইংল্যান্ড সফরের সময় রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে সেই সব জল্পনায় আপাতত ইতি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের এক দিনের সিরিজের দল ঘোষণা কর বিসিসিআই। আর সেই দলে জ্বলজ্বল করছেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর বিরাট কোহলি তো রয়েছেনই। এ দিন ৫ ম্যাচের টি২০
সিরিজের জন্যও দল ঘোষণা করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ। এক দিনের তিনটি ম্যাচ হবে তিরুঅনন্তপুরম, গুয়াহাটি এবং নিউ চণ্ডীগড়ে। রোহিত শর্মা ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁর নির্বাচিত হওয়া সেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। ২০২৫ সালের অক্টোবর মাসে এক দিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে রোহিতকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল শুভমন গিলকে। তবে তারপরেও এক দিনের ক্রিকেট থেকে অবসর নেননি রোহিত। 

ইংল্যান্ড সফরে কার্ডিফে এক দিনের ম্যাচে ২৬ রানের ইনিংস এবং তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে ১৬, ৪৮ ও ৭৯ রানের ইনিংসের পর রোহিতের ফর্ম নিয়ে আলোচনা হয়েছিল। তবে লর্ডসে তাঁর শতরানের ইনিংস সমস্ত জল্পনায় জল ঢেলেছে।

হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস-প্রশ্ন

হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস নির্বাচকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল। ২০২৬ সালের আইপিএলের পর থেকে ক্রিকেট খেলেননি। জুনে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু পায়ের চোটের কারণে সিরিজ শুরুর আগেই ছিটকে যান হার্দিক। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তাঁকে দলে রাখা হয়নি।

ভারতের এক দিনের দল

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল (সহ-অধিনায়ক), ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর বরাড়, মহম্মদ সিরাজ, ঔকিব নবী, যশস্বী জয়সওয়াল এবং নিতিন ধীর।

ভারতের টি২০ দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিশন (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, নীতীশকুমার রেড্ডি, অর্শদীপ সিংহ, প্রিন্স যাদব, এবং ময়াঙ্ক যাদব।

Advertisement

কবে, কোথায় ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ ২৭ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে। দ্বিতীয় ম্যাচ ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে এবং তৃতীয় এক দিনের ম্যাচ ৩ অক্টোবর নিউ চণ্ডীগড়ে। ৬ অক্টোবর থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

প্রথম এক দিনের ম্যাচ: ২৭ সেপ্টেম্বর, তিরুঅনন্তপুরম
দ্বিতীয় এক দিনের ম্যাচ: ৩০ সেপ্টেম্বর, গুয়াহাটি
তৃতীয় এক দিনের ম্যাচ: ৩ অক্টোবর, নিউ চণ্ডীগড়
প্রথম টি২০: ৬ অক্টোবর, লখনউ
দ্বিতীয় টি২০: ৯ অক্টোবর, রাঁচি
তৃতীয় টি২০: ১১ অক্টোবর, ইন্দোর
চতুর্থ টি২০: ১৪ অক্টোবর, হায়দরাবাদ
পঞ্চম টি২০: ১৭ অক্টোবর , বেঙ্গালুরু
 

TAGS:
Read more!
Advertisement
Advertisement