Advertisement

India vs England 3rd ODI: রোহিতের সেঞ্চুরির পরেও হার, ODI সিরিজও খোয়াল ভারত

টি২০ সিরিজের পর একদিনের সিতিজেও হেরে গেল ভারত। লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড ভারতকে ২৭ রানে পরাজিত করে। ৩৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত সাত উইকেটে মাত্র ৩৬০ রান করে।

ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সতীর্থ জো রুটের সঙ্গে শতক উদযাপন করছেন ইংল্যান্ডের বেন ডাকেট। (গেটি)ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সতীর্থ জো রুটের সঙ্গে শতক উদযাপন করছেন ইংল্যান্ডের বেন ডাকেট। (গেটি)
Aajtak Bangla
  • লর্ডস,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 12:14 AM IST

টি২০ সিরিজের পর একদিনের সিতিজেও হেরে গেল ভারত। লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড ভারতকে ২৭ রানে পরাজিত করে। ৩৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত সাত উইকেটে মাত্র ৩৬০ রান করে।

রোহিত শর্মা ভারতের হয়ে দুর্দান্ত ১৩৮ রান করলেও সেই ইনিংসটি টিম ইন্ডিয়াকে জয় এনে দিতে পারেনি। এই জয়ের ফলে তিন ম্যাচের ও ডিআই সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে। সিরিজের প্রথম ম্যাচটিবার্মিংহামে খেলা হয়েছিল, যেখানে ভারতীয় দল ৬ উইকেটে জয়লাভ করে। এরপর ইংল্যান্ড কার্ডিফ ও ডিআইতে ৪ উইকেটে জয় পায়।

লর্ডসে শেষ একদিনের ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মা (Rohit Sharma)? এই প্রশ্নই ঘোরাফেরা করছিল কিছুদিন ধরেই। সেই মাঠেই সেঞ্চুরি করলেন হিটম্যান। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে সিরিজের শুরুটা ভাল না হলেও, তৃতীয় ম্যাচে জবাব দিলেন তিনি। রান তাড়া করতে নেমে ভারতীয় দল (Team India) দারুণ শুরু করে। রোহিত শর্মা ও শুভমান গিল (Shubman Gill) প্রথম উইকেটে ১৪৭ রানের জুটি গড়েন। 

৮৪ বলে সেঞ্চুরি রোহিতের

গিল ৮৪ বলে ১০টি চার ও একটি ছক্কা মেরে ৭৭ রান করেন। ওয়ানডেতে এটি ছিল শুভমানের ২০তম অর্ধশতরান। আদিল রশিদের বলে গিল এলবিডব্লিউ হতেই ওপেনিং জুটি ভেঙে যায়। ফলে দায়িত্ব বাড়ে রোহিতের। সেঞ্চুরি করে হেলমেটও খোললেননি; কারণ তিনি জানেন, সামনেই রয়েছে রান তাড়া করার চ্যালেঞ্জ। ৮৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বুঝিয়ে দিলেন যে তাঁর সেই পুরোনো ধার এখনো অটুট। এটিই কি তাঁর শেষ ওয়ানডে হতে চলেছে? এখন আর তেমনটা মনে হচ্ছে না। ওয়ানডে ক্রিকেটে লর্ডসের মাঠে কোনো ভারতীয়র এটিই প্রথম সেঞ্চুরি। এক হাঁটু গেড়ে বসে তিনি ডিপ মিড-উইকেটের ওপর দিয়ে বলটি স্লগ-সুইপ করে পাঠিয়ে সেঞ্চুরি করেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন।


বড় টার্গেট দিয়েছে ইংল্যান্ড
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া ইংল্যান্ড মাত্র তিনটি উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৮৭ রান করে। লর্ডসের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ও ডিআই স্কোর। ইংল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার বেন ডাকেট এবং জ্যাকব বেখেল ভারতীয় বোলারদের চাপে ফেলে দেন। তারা প্রথম উইকেটে ১৯২ রানের একটি চমৎকার জুটি গড়েন। এই জুটি ভারতের বিপক্ষে ওডিআইতে ইংল্যান্ডের সর্বোচ্চ ওপেনিং জুটির নতুন রেকর্ডও গড়ে। তারা জেসন রয় এবং জনি বেয়ারস্টোর ২০১৯ সালের ১৬০ রানের রেকর্ডকে ছাড়িয়ে যান।

Advertisement


বেন ডাকেট ১৩৫ বলে ১৮টি চার ও ১টি ছক্কা মেরে ১৪১ রানের এক দুর্দান্ত সেঞ্চুরি করেন। তিনি প্রিন্স যাদবের বলে আউট হন। এ দিকে, জ্যাকব বেথেল সেঞ্চুরি করতে না পারলেও ৯৩ বলে ১১টিচার ও ২টি ছক্কা মেরে ৯১ রান করেন। তিনি প্রসিদ্ধ কৃষ্ণের বলে আউট হন। হ্যারি ব্রুক (১৪ রান) শুরুতেই আউট হয়ে গেলেও, এরপর জো রুট এবং অধিনায়ক জস বাটলার ভারতীয় বোলারদের লাইন ও লেখ এলোমেলো করে দেন। শেষ ওভারগুলোতে এই দুজন তাণ্ডব চালান এবং মাত্র ২১ বলে ৬৩ রানের অপরাজিত জুটি গড়েন।

জো রুট নিজের জাত চিনিয়ে মাত্র ৪৮ বলে নয়টি চারসহ অপরাজিত ৭৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। রুট ডাকেটের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০১ রানের জুটিও গড়েন। অন্যদিকে, জস বাটলার শেষদিকে টি-টোয়েন্টি ধাঁচে ব্যাট করেন। বাটলার চারটি চার ও তিনটি ছক্কা মেরে মাত্র ১৩ বলে অপরাজিত ৪১ রান করেন।

Read more!
Advertisement
Advertisement