Advertisement

Ind Vs JPN T20: জাপানি ক্রিকেটে নাকানিচোবানি! কোনও রকমে ২ রানে জিতলেন শ্রেয়সরা, কীভাবে?

India Vs Japan T 20 Match: কোনওক্রমে জাপানের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। ২০ ওভারের বদলে ৫ ওভারে হয় ম্যাচ। ২ রানে সেই ম্যাচ জেতে ভারত।

জাপানের বিরুদ্ধে ২ রানে জয়জাপানের বিরুদ্ধে ২ রানে জয়
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Sep 2026,
  • अपडेटेड 4:20 PM IST
  • জাপানের বিরুদ্ধে খেলতে নামে শ্রেয়স আইয়াররা।
  • শেষ পর্যন্ত ৫ ওভার করে ম্যাচ খেলল দুই দলই।
  • সেই ৫ ওভারের ম্যাচেই ২ রানে জয় পায় শ্রেয়স ব্রিগেড।

দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও জোরদার করতে খেলাকেই বেছে নেওয়া হয়েছিল। PM নরেন্দ্র মোদীর সঙ্গে জাপানি প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরেই জানা গিয়েছিল ক্রিকেট দুনিয়ার অখ্যাত জাপানের সঙ্গে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেই মোতাবেক আজ সকাল ৯টায় জাপানের বিরুদ্ধে খেলতে নামে শ্রেয়স আইয়াররা। কিন্তু শেষে এই ম্যাচে বাধ সাধল বৃষ্টি। যদিও শেষ পর্যন্ত ৫ ওভার করে ম্যাচ খেলল দুই দলই। আর সেই ৫ ওভারের ম্যাচেই ২ রানে জয় পায় শ্রেয়স ব্রিগেড।

তবে এমনটা যে হতে পারে তা ভাবেনি অতি বড় জাপানি ক্রিকেটপ্রেমীও। কারণ T20 ক্রিকেটে ভারতের ব়্যাঙ্ক ১ নম্বর। অন্যদিকে জাপানের ব়্যাঙ্ক ৪১। ফলে প্রথমে ভাবা হয়েছিল অতি সহজে ভারত হাসতে হাসতে এই ম্যাচ জিতবে। কার্যক্ষেত্রে দেখা গেল ম্যাচ জিততে রীতিমতো কাঠখড় পোড়াতে হল মেন ইন ব্লুকে। কারণ, পাঁচ ওভারের এই ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রেয়সরা মাত্র ৩২ রান করে। ০ রানে ফেরেন অভিষেক শর্মা, দু সংখ্যার রান করেন একমাত্র অধিনায়ক শ্রেয়সই।

উল্টে জাপান ব্যাট করতে নেমে বেশ কিছুটা চাপেই ফেলে দিয়েছিল ভারতকে। শেষ ওভারে গড়ায় ম্যাচ। নেপালের বিরুদ্ধে ম্যাচেও শেষ ওভারে চরম উত্তেজনাপূর্ণ নাটকের সাক্ষী থাকল টিম ইন্ডিয়া। জাপানের জয়ের জন্য যখন মাত্র আর ৬ রান প্রয়োজন, তখন শেষ ওভারে অক্ষরের একটি বলকে ওয়াইড বলে নির্দেশ দেন আম্পায়ার। কিন্তু ব্যাটার ওই বলে রিভার সুইপ শট খেলেছিলেন।

৫ ওভারের ম্যাচে এর আগেই কয়েকটি ওয়াইড বলের জেরে টিম ইন্ডিয়া রান লুস করেই চলছিল। স্বাভাবিক ভাবেই অক্ষর প্যাটেল আম্পায়ারের সিদ্ধান্তে চরম হতাশ হন। আর বিষয়টি দেখে ক্ষোভে আম্পায়ারের কাছে গিয়ে মেজাজ হারান অধিনায়ক শ্রেয়স আইয়ারও। বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই তিনি নিজের অসন্তোষ প্রকাশ করেন। ম্যাচের ওই গুরুত্বপূর্ণ মোমেন্টে এমন সিদ্ধান্ত ভয়ঙ্কর হতে পারে বুঝেই ক্ষোভ দেখাচ্ছিলেন আইয়ার। এরপরেই দুই আম্পায়ার আলোচনা করে সিদ্ধান্ত বদলে বলটিকে বৈধ বলে ঘোষণা করেন।

Advertisement

তবে তারপরেও ছিল টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত অবশ্য জাপানকে ওই স্বল্প রানেই আটকে রাখতে সক্ষম হয় অক্ষর। মাত্র ২ রানে জয় পায় মেন ইন ব্লু। ৫ ওভারে ৩৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৩০ রানেই আটকে যায় জাপান।

 

Read more!
Advertisement
Advertisement