Advertisement

India vs New Zealand Match: সিরাজ ফিরছেন? তা হলে কাকে বসানো হবে? দ্বিতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য প্লেয়িং ১১

এখন প্রশ্ন হল, ওয়েলিংটনের ম্যাচে কি প্লেয়িং ইলেভেনে কোনও বদল করবে ভারত? এখনও পর্যন্ত যা খবর, শনিবারের ম্যাচে প্রথম একাদশে খেলার সুযোগ পেতে পারেন মহম্মদ সিরাজ। সে ক্ষেত্রে আকিব নবীকে বাইরে থাকতে হতে পারে। প্রথম ম্যাচে সিরাজকে পাওয়া যায়নি। এখন তিনি ওয়েলিংটনে  টিমের সঙ্গে যোগ দিয়েছেন। সিরাজ খেললে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে।

ভারত বনাম নিউজিল্যান্ডভারত বনাম নিউজিল্যান্ড
Aajtak Bangla
  • ওয়েলিংটন,
  • 06 Nov 2026,
  • अपडेटेड 2:23 PM IST
  • প্লেয়িং ইলেভেনে কোনও বদল করবে ভারত?
  • অক্ষর প্যাটেলকে কি ফের ৫ নম্বরেই নামানো হবে?
  • হেনরির প্রত্যাবর্তনে শক্তি বাড়ল নিউজিল্যান্ডের

ভারত ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার অর্থাত্‍ ৭ নভেম্বর ওয়েলিংটনে। ভারতীয় সময় অনুযায়ী, সকাল সাড়ে ৭টা থেকে ম্যাচ শুরু হবে। ইতিমধ্যেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। শুভমন গিলের নেতৃত্বাধীন এই টিমের এখন লক্ষ্য ওয়ানডে সিরিজ জিতে মধুর প্রতিশোধ নেওয়া। তা হলেই বিদেশের মাটিতে দুটি সিরিজ জিতে যাবে ভারত। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আলাদা অক্সিজেন দেবে টিম ইন্ডিয়াকে।

প্লেয়িং ইলেভেনে কোনও বদল করবে ভারত?

এখন প্রশ্ন হল, ওয়েলিংটনের ম্যাচে কি প্লেয়িং ইলেভেনে কোনও বদল করবে ভারত? এখনও পর্যন্ত যা খবর, শনিবারের ম্যাচে প্রথম একাদশে খেলার সুযোগ পেতে পারেন মহম্মদ সিরাজ। সে ক্ষেত্রে আকিব নবীকে বাইরে থাকতে হতে পারে। প্রথম ম্যাচে সিরাজকে পাওয়া যায়নি। এখন তিনি ওয়েলিংটনে  টিমের সঙ্গে যোগ দিয়েছেন। সিরাজ খেললে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে।

ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমন গিলের উপর গুরু দায়িত্ব। রোহিত প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। তাঁকে ফের সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এ বারও যদি খারাপ পারফর্ম্যান্স হয়, তা হলে আগামী বছর বিশ্বকাপে তাঁর জায়গা পাওয়া নিয়ে সংশয় থেকে যাবে। অন্যদিকে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে। প্রথম ম্যাচে ৫১ বলে ৭৪ রান করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। 

অক্ষর প্যাটেলকে কি ফের ৫ নম্বরেই নামানো হবে?

ওয়েলিংটনে চতুর্থ নম্বরে নামতে পারেন শ্রেয়স আইয়ার। গত ম্যাচে তিনি শুরুটা ভাল করলেও বেশিক্ষণ টিকতে পারেনি ক্রিজে। কেএল রাহুল ৬ নম্বরে ব্যাট করতে নামতে পারেন, তিনি উইকেটকিপারও। নীচের দিকে ব্যাটিংয়ে দলের শক্তি বাড়াতে পারেন নমন ধীর। ওয়েলিংটনের পিচে পেসাররা সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। প্রথম একদিনের ম্যাচে ভাল পারফর্ম্যান্স করেছিলেন অর্শদীপ সিং, অংশুল কম্বোজ এবং গুরনুর বারার। দ্বিতীয় ম্যাচেও এই তিনজনকে সুযোগ দেওয়া হতে পারে। অন্যদিকে, আকিব নবি ছয় ওভার বল করে ৩৩ রান দিলেও কোনও উইকেট পাননি। ফলে দ্বিতীয় একদিনের ম্যাচে তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে। নতুন বলে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি অভিজ্ঞতার জোরে দলকে সাহায্য করতে পারেন মহম্মদ সিরাজ।

Advertisement

হেনরির প্রত্যাবর্তনে শক্তি বাড়ল নিউজিল্যান্ডের

অন্যদিকে, নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে কনকাশনের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে নিক কেলিকে। তবে নিউজিল্যান্ডের জন্য স্বস্তির খবর, তারকা পেসার ম্যাট হেনরি ফিট হয়ে উঠেছেন। দ্বিতীয় একদিনের ম্যাচে তাঁর প্রথম একাদশে ফেরা প্রায় নিশ্চিত। সেক্ষেত্রে ব্লেয়ার টিকনারকে বাইরে বসতে হতে পারে।

দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনুর বারার, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং।

দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ: টিম সাইফার্ট, উইল ইয়ং, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, কাইল জেমিসন, ম্যাট হেনরি এবং জ্যাকব ডাফি।

ভারতের দল: রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), নমন ধীর, অংশুল কম্বোজ, আকিব নবি, গুরনুর বারার, অর্শদীপ সিং, ঋতুরাজ গায়কোয়াড়, মহম্মদ সিরাজ, ঈশান কিষাণ এবং কুলদীপ যাদব।

নিউজিল্যান্ডের দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, নিক কেলি, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম (উইকেটকিপার), টিম সাইফার্ট (উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার এবং হেনরি নিকোলস।

Read more!
Advertisement
Advertisement