Advertisement

India vs Sri Lanka Test Live Streaming: Hotstar, ZEE5 নয়, ভারত-শ্রীলঙ্কা টেস্ট LIVE দেখবেন কোথায়? জেনে নিন সূচি, টাইমিং, স্ট্রিমিং ডিটেলস

অগাস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। কোথায় দেখা যাবে ম্যাচ? শিডিউল এবং টাইমিং কী? জেনে নিন।

ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট লাইভ দেখবেন কোথায়?ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট লাইভ দেখবেন কোথায়?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2026,
  • अपडेटेड 12:10 PM IST
  • অগাস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল
  • কোথায় দেখা যাবে ম্যাচ?
  • শিডিউল এবং টাইমিং কী?

টি২০ ওয়ার্ল্ড কাপ ২০২৬ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। এরপর দলের পরবর্তী টার্গেটের মধ্যে একটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লুটিসি) ২০২৫-২০২৭। আর সেই লক্ষ্যে শুভমন গিলের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। অগাস্ট ১৫ থেকে শুরু হবে এই সিরিজ। তাই এই সিরিজের দিকে ক্রিকেটপ্রেমীদের আলাদা করে নজর রয়েছে।  

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের কাছে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, গত ডল্বুটিসি সাইকেলে ফাইনালের টিকিট হাতছাড়া হয়ে যায় ভারতের। কিন্তু বর্তমানে সাইকেলে প্রতিটি ম্যাচ জিতে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নিতে চাইছে ভারত। এটা করতে পারলেই ভারতের ফাইনালে ওঠার পথ অনেক সহজ হয়ে যাবে।

তবে এই সিরিজে ভারতীয় ব্যাটারদের অবশ্য স্পিনের বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ, গাল্লে এবং কলোম্বো, দুই ভেন্যুর পিচই স্পিন সহায়ক। তাই এই সিরিজে ভারতীয় দল কেমন স্পিন খেলবে, সেই দিকে চোখ থাকবে। 

কিন্তু প্রশ্ন হল, এই সিরিজের ম্যাচগুলি কখন-কোথায় দেখা যাবে? আর সেই প্রশ্নের উত্তর জানতে পড়ুন নিবন্ধটি। 

ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের সময়সূচি
প্রথম টেস্ট:
১৫ অগাস্ট থেকে ১৯ অগাস্ট, ২০২৬ পর্যন্ত চলবে
মাঠ- গাল্লে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, গাল্লে
সময়: ভারতীয় সময়ে ১০টা

দ্বিতীয় টেস্ট: অগাস্ট ২৩ থেকে অগাস্ট ২৭, ২০২৬
ভেন্যু: কলোম্বো স্টেডিয়াম
সময়: ১০টা

কোথায় দেখা যাবে এই ম্যাচ? 
অনেকেই মনে করছেন, হটস্টার বা জি৫-এ দেখা যেতে পারে এই ম্যাচগুলি। তবে বিষয়টা একবারেই তেমন নয়। মোবাইলে সোনি লিভ অ্যাপে দেখা যাবে ম্যাচ। 

আর যাঁরা টিভিতে খেলা দেখতে চান, তাঁরা সোনি স্পোর্টস নেটওয়ার্কে টিউন করুন। সেখানেই দেখতে পাবেন এই সব টেস্ট ম্যাচ। 

ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলি? 
বিশেষজ্ঞদের মতে, ভারত যেন তেন প্রকারেণ ২০২৫-২০২৭-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে তুলতে চায়। আর সেই কাজে এগিয়ে যেতে চাইলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু'টি টেস্ট জিততেই হবে। তাহলেই ডব্লুটিসি স্ট্যান্ডিংয়ে তারা অনেকটাই এগিয়ে যাবে। 

Advertisement

মাথায় রাখতে হবে, সাম্প্রতিক সময়ে বিদেশের মাঠে ভারতের পারফর্ম্যান্স নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। লাগাতার ব্যর্থতায় প্রশ্নবিদ্ধ হয়েছে টিম। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতে সমালোচকদেরও জবাব দিতে চাইছে গোটা দল। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। 

 

Read more!
Advertisement
Advertisement