Advertisement

India vs West Indies 2nd ODI: সিরাজের এন্ট্রি, নীতিশ-নমন বাদ? দ্বিতীয় ম্যাচের আগে হতে পারে এই বদল

India vs West Indies 2nd ODI: প্রথম ম্যাচে বড় জয়। তার পরেই সিরিজ জয়ের হাতছানি। এবার ভারতের সামনে দ্বিতীয় ওয়ানডে। বুধবার, ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ।

বুধবার, ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। বুধবার, ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2026,
  • अपडेटेड 10:25 PM IST
  • এবার ভারতের সামনে দ্বিতীয় ওয়ানডে।
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম।
  • মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ।

India vs West Indies 2nd ODI: প্রথম ম্যাচে বড় জয়। তার পরেই সিরিজ জয়ের হাতছানি। এবার ভারতের সামনে দ্বিতীয় ওয়ানডে। বুধবার, ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে শুভমন গিলের দল। দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত।

কিন্তু ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন ভারতের প্লেয়িং একাদশ নিয়ে। প্রথম ওয়ানডেতে ভারতের বোলিং কম্বিনেশনে ছিলেন তিন জন মূল বোলার। সঙ্গে ছিলেন নীতীশ কুমার রেড্ডি এবং নমন ধীর। এ বার কি বোলিং আরও শক্তিশালী করতে মহম্মদ সিরাজকে ফেরানো হবে? সেই প্রশ্নই ঘুরছে ক্রিকেট মহলে।

সিরাজ ফিরলে কে বাদ?
প্রথম ওয়ানডেতে খেলেননি সিরাজ। ভারতের ঘোষিত ১৫ জনের দলে অবশ্য তিনি রয়েছেন। তাই গুয়াহাটিতে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াও দ্বিতীয় ম্যাচে সিরাজকে খেলানোর পক্ষে মত দিয়েছেন। তাঁর আলোচনায় নमन ধীরের জায়গায় সিরাজকে নেওয়ার সম্ভাবনা উঠে এসেছে। বিশেষ করে শিশিরের কারণে পরে বল করা কঠিন হলে অতিরিক্ত বিশেষজ্ঞ পেসার কাজে আসতে পারেন বলে মনে করা হচ্ছে।

অর্থাৎ, সিরাজ ঢুকলে নীতীশ বা নমন; দু’জনের মধ্যে কাউকে জায়গা ছাড়তে হতে পারে।

প্রথম ম্যাচে নমন ধীরের ওডিআই অভিষেক হয়েছিল। ব্যাট হাতে বড় অবদান রাখার সুযোগ পাননি তিনি। বল হাতে ৫ ওভারে ৩৩ রান দেন। ফলে এক ম্যাচের পরেই তাঁকে বসানো হবে কি না, সেটিও দেখার।

নীতীশ রেড্ডিও প্রথম ম্যাচে খুব একটা নজর কাড়তে পারেননি। ৫ ওভারে ৪৫ রান দিয়েছিলেন তিনি। তবে নীতীশের গুরুত্ব শুধু বল হাতে নয়। তিনি ব্যাটিংও করতে পারেন। ফলে দলে ভারসাম্য রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা রয়েছে।

কুলদীপকে নিয়ে কোনও প্রশ্নই নেই
প্রথম ওয়ানডের সবচেয়ে বড় খবর ছিল কুলদীপ যাদবের প্রত্যাবর্তন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ১০ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন। তাঁর স্পেলেই ম্যাচের মোড় ঘুরে যায়।

Advertisement

তাই দ্বিতীয় ওয়ানডেতে কুলদীপকে বাদ দেওয়ার কোনও কারণ দেখা যাচ্ছে না। স্পিন বিভাগে তাঁর জায়গা কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

ব্যাটিংয়েও বড় পরিবর্তনের সম্ভাবনা কম। প্রথম ম্যাচে বিরাট কোহলি ১৩৯ রানে অপরাজিত ছিলেন। শুভমন গিল করেন ১১০ রান। দু’জনের শতরানের উপর ভর করেই ভারত ২৯৫ রানের লক্ষ্য মাত্র ৪১.৪ ওভারে তুলে নেয়।

রোহিত শর্মা, গিল, কোহলি, ঋতুরাজ গায়কোয়াড় এবং কেএল রাহুলকে নিয়েও বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।

ভারতের সম্ভাব্য একাদশ
সম্ভাব্য একাদশে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার এবং মহম্মদ সিরাজ থাকতে পারেন। বাকি জায়গায় নীতীশ কুমার রেড্ডি বা নমন ধীরের মধ্যে একজনকে রাখা হতে পারে। 

Read more!
Advertisement
Advertisement