Advertisement

India vs West Indies: রিঙ্কু, সুন্দর OUT, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেমন হবে ভারতীয় দল? রইল সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপের একবারে 'ডু-অর-ডাই' অবস্থায় রয়েছে ভারত। পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। মার্চ ১, রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলা সেই ম্যাচ জিততেই হবে সূর্যকুমার যাদব ব্রিগেডকে। নইলে সেমিফাইনাল খেলার আশা শেষ। তাই এই ম্যাচকে অনেকেই কোয়াটার ফাইনাল বলেই ডাকছেন। যেই কারণে এই ম্যাচের দল নির্বাচন নিয়ে আরও সাবধানী হবে ভারতীয় দল। 

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 9:25 AM IST
  • টি২০ বিশ্বকাপের একবারে 'ডু-অর-ডাই' অবস্থায় রয়েছে ভারত
  • পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে
  • এই ম্যাচের দল নির্বাচন নিয়ে আরও সাবধানী হবে ভারতীয় দল

টি২০ বিশ্বকাপের একবারে 'ডু-অর-ডাই' অবস্থায় রয়েছে ভারত। পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। মার্চ ১, রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলা সেই ম্যাচ জিততেই হবে সূর্যকুমার যাদব ব্রিগেডকে। নইলে সেমিফাইনাল খেলার আশা শেষ। তাই এই ম্যাচকে অনেকেই কোয়াটার ফাইনাল বলেই ডাকছেন। যেই কারণে এই ম্যাচের দল নির্বাচন নিয়ে আরও সাবধানী হবে ভারতীয় দল। 

বোলিং ইউনিট কী হতে পারে?
অনেক বিশেষজ্ঞই মনে করছেন, এই বিশ্বকাপে বোলিং ইউনিট নিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় দল। খোদ সূর্যকুমার নিজেও সেই ইঙ্গিত দিয়েছেন। 

আসলে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র দুই ওভার বল করেছেন শিবম দুবে। দিয়েছেন ৪৭ রান। ওদিকে বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল দুই জনেই ১টি করে উইকেট নিয়েছেন। দিয়েছেন ৩৫ রান। মাথায় রাখতে হবে, অক্ষর প্রথম দিকে দারুণ বল করছিলেন। তবে শেষে গিয়ে তিনিও ভাল রান দেন। আর সূর্যও এই বিষয়টা নিয়ে চিন্তিত। 

এখন প্রশ্ন হল, ভারতীয় প্লেয়িং ১১-এ কি বড় কোনও বদল হতে পারে? তার উত্তর হল, না। খুব বিরাট পরিবর্তন হওয়ার আশঙ্কা প্রায় নেই। ভারতের প্লেয়িং ১১ মোটামুটি সেট রয়েছে। ভারতের টিম ম্যানেজমেন্ট কোনও বদল আসছে না। পুরনো ফর্মুলাতেই খেলা হবে।

এই প্রসঙ্গে বলে রাখি, অনেক দিন পর ফর্মে ফিরেছেন তিলক ভার্মা। তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৬ বলে ৪৪ রান করেছেন। আর অভিষেক শর্মাও দারুণ খেলেছেন ম্যাচে। তিনি ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। এছাড়া ওপেনার সঞ্জুর ব্যাটিংও ছিল নজরকাড়া। অধিনায়ক সূর্য ৩৩ রান করেছেন। 

তবে শেষ ম্যাচে অন্য মুডে ছিলেন হার্দিক পান্ডেয়া। তিনি মাত্র ২৩ বলে করেন ৫০ রান। যার ফলে বিরাট রানের পাহাড়ে পৌঁছে যায় ভারত। 

মাথায় রাখতে হবে, গত ম্যাচে বাইরে ছিলেন রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ সিং এবং মহম্মদ সিরাজ। তারা এই ম্যাচেও বাইরে থাকতে পারেন। 

Advertisement

ভারতীয় দল কেমন হতে পারে? 
সঞ্জু স্যামসন (উইকেট কিপার), অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডেয়া, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রিত বুমরা এবং বরুণ চক্রবর্তী। 

ওয়েস্ট ইন্ডিজ টিম কেমন হতে পারে? 
ব্র্যান্ডন কিং, সাই হোপ (ইউকেটকিপার এবং অধিনায়ক), সিমরন হেটমায়ার, রোভমান পাওয়েল, ফেরফান রুথারফোর্ড, রোস্টন চেজ বা আকিল হোসেন, রোমারিও শেপার্ড, জ্যাসন হোল্ডার, ম্যাথিউ ফোর্ড, গুদাকেশ মোতি এবং শামার জোসেফ।  

 

Read more!
Advertisement
Advertisement