Advertisement

শ্রীলঙ্কাকে হারিয়ে WTC ফাইনালের আশা জিইয়ে রাখল ভারত, আগরকার, গম্ভীরদের স্বস্তি?

শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেকেই ১০ উইকেট তুলে নিলেন মানব সুতার। মূলত স্পিনের উপর ভরসা করেই দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্ট পকেটে পুরল ইন্ডিয়া।

শ্রীলঙ্কাকে দুরমুশ ইন্ডিয়ার, স্বস্তি পেলেন গম্ভীরও?শ্রীলঙ্কাকে দুরমুশ ইন্ডিয়ার, স্বস্তি পেলেন গম্ভীরও?
Aajtak Bangla
  • গল,
  • 19 Aug 2026,
  • अपडेटेड 3:49 PM IST
  • ঘরের মাঠে গিয়ে শ্রীলঙ্কানদের হারাল টিম ইন্ডিয়া।
  • বুধবার গল-এ বিরাট রানের ব্যবধানে জয় পেল শুভমান বাহিনী।
  • ২ ম্যাচের প্রথমটিতে জিতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন কি গৌতম গম্ভীরও?

ঘরের মাঠে গিয়ে শ্রীলঙ্কানদের হারাল টিম ইন্ডিয়া। বুধবার গল-এ বিরাট রানের ব্যবধানে জয় পেল শুভমান বাহিনী। ২ ম্যাচের প্রথমটিতে জিতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন কি গৌতম গম্ভীরও? তবে এখনও একটি ম্যাচ বাকি।

১৬৫ রানের বিরাট জয় ভারতের

গল টেস্টে প্রথম ইনিংসেই বিরাট রান তুলে অ্যাডভান্টেজে চলে গিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসেই ৪৬২ রান স্কোরবোর্ডে সাঁটিয়ে দেয় ভারত। জবাবে ২৮৪ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ভারত করে মাত্র ১৯৩ রান। এরপর শেষদিন অন্তিম ইনিংসে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল রানের পাহাড়ের। কিন্তু সেই রান আর তাড়া করতে পারেনি শ্রীলঙ্কা। বরং নিজেদের ঘরের মাঠেই ভারতীয় স্পিনারদের সামনে নাকানি চোবানি খেতে হয়েছে শ্রীলঙ্কানদের। শেষমেশ ১৬৫ রানের ব্যবধানে বড় জয় পায় ভারত। 

কেন এই ম্যাচ ছিল এতটা গুরুত্বপূর্ণ?

টেস্ট ফরম্যাটে অ্যাওয়ে ম্যাচে একেবারে হাসতে হাসতে জয় পাওয়া যায়, এমন দাবি সম্প্রতি কোনও দলই করে না। কারণ হোম অ্যাডভান্টেজ নেয় টিমগুলি। ফলে ভারতের জন্য এটি ছিল স্কিলের পাশাপাশি, স্নায়ুর লড়াইও। দেখা গেল সেই পরীক্ষায় পাশ মার্কস পেল গম্ভীরের দল। কারণ, এবার ফেল করলে মহাবিপদে পড়তে হত ভারতীয় টিমকে। পাশপাশি টেস্ট ফরম্যাটে কোচিং নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ হতে হত গৌতম গম্ভীরকেও। যদিও এখনও পরীক্ষা শেষ নয়। আরও একটি টেস্ট এখনও বাকি। আর সেই ম্যাচটাও জিততে হবে ভারতেই। 

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজ়

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে ভারত পঞ্চম স্থানে রয়েছে। এই ম্য়াচের আগে ভারতের পয়েন্ট শতাংশ (PCT) ছিল ৪৮.১৫। অন্যদিকে, শ্রীলঙ্কা রয়েছে ষষ্ঠ স্থানে। তাদের PCT ৪১.৬৭। ফলে এই সিরিজ় দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। WTC-র ফাইনালে পৌঁছতে হলে বাকি ম্যাচগুলির মধ্যে অধিকাংশতেই জিততে হবে ভারতকে। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজ়ে ২-০ ফলে জয়ই লক্ষ্য ভারতের। তবেই WTC-তে ফাইনালে উঠতে পারার রাস্তা খোলা থাকবে শুভমানদের জন্য।

Advertisement

অন্যদিকে, সম্প্রতি পরপর কয়েকটি টেস্ট সিরিজে ধারাবাহিক ব্যর্থতার মুখ দেখেছেন গৌতম গম্ভীর। একদা টেস্ট দলের নিয়মিত সদস্য অজিঙ্ক রাহানে অবসরের পরেই লাল বলে ব্যর্থতা নিয়ে গৌতম গম্ভীর  ও  অজিত আগরকরদের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টকে পরোক্ষ ভাবে দায়ী করেছেন। ফলে এবারের শ্রীলঙ্কা সিরিজ পরীক্ষা রয়েছে গুরু গম্ভীরের জন্যও।

অজিত আগরকারের বিদায়ের সম্ভাবনা

শ্রীলঙ্কা সফরে যদি ভারতীয় দলের পারফর্ম্যান্স হতাশাজনক হলে, তা  অজিত আগরকারের বিদায়ের সম্ভাবনা জোরাল করে তুলত। যদিও তুলনামূলক কম চাপ রয়েছে গম্ভীরের। কারণ এখনও গম্ভীরের কোচিংয়ের উপরেই ভরসা রাখছে BCCI। ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপেও গম্ভীরকেই কোচের দায়িত্বে রাখার চিন্তাভাবনা করছে বোর্ডের একটি অংশ। 
 

 

Read more!
Advertisement
Advertisement