
২০২৬-এর আইপিএল-এর পর নিজে থেকেই ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন ঋষভ পন্ত। মুম্বই ইন্ডিয়ান্স সূত্রের খবর, ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছেন হার্দিক পান্ডিয়াও। এই তালিকা আরও দীর্ঘ হবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্সও ক্যাপ্টেন বদল করছে? অজিঙ্কা রাহানে সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ। তবে তিনি নিজে থেকে সরে যাওয়ার ব্যাপারে রাজি নন বলেই জানিয়ে দিয়েছেন।
আর কোন কোন ক্যাপ্টেনের উপর কোপ পড়তে পারে?
অক্ষর প্যাটেল- দিল্লি ক্যাপিটালসের (DC) অধিনায়ক অক্ষর প্যাটেলের ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন উঠছে। তাঁর দল প্লে-অফে পৌঁছতে পারেনি এবং তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো হয়নি। তিনি ১৪ ম্যাচে ১৭৩ রান করেন এবং ১১ উইকেট নেন, কিন্তু তবুও দলকে জেতাতে পারেননি।
অজিঙ্কা রাহানে- কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক অজিঙ্ক রাহানে তাঁর দলকে প্লে-অফে তুলতে ব্যর্থ হন। তিনি ১৪ ম্যাচে ৩৩৫ রান করেন। তাঁর বয়স ও পারফরম্যান্স দেখে মনে করা হচ্ছে, আগামী মরসুমে দল নতুন অধিনায়ক বেছে নিতে পারে।
ঋতুরাজ গায়কোয়াড- চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াডের পারফরম্যান্সও এই মরসুমে ভালো হয়নি। তিনি ১৪ ম্যাচে ৩৩৭ রান করেন, গড় ২৮.০৮ এবং স্ট্রাইক রেট ১২৩.৪৪। তিনিও দলকে প্লে-অফে তুলতে পারেননি। তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।
ফের ব্যর্থ মুম্বই ও চেন্নাই
এবারের আইপিএল-এ তথাকথিত তারকা দলগুলোও ভাল পারফর্ম কোর্টে পারেনি। প্লে অফে উঠতে পারেনি পাঁচ বারের চ্যাম্পিয়ন দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও লাস্ট ল্যাপে গিয়ে ব্যর্থ হয়েছে শেষ চারে জায়গা করে নাওয়ার ক্ষেত্রে। ফলে আইপিএল-এ নতুন যুগ এসেছে তা বলাই যায়।
রবিবার গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফের ট্রফি জয়ের লক্ষ্যে ফাইনালে মুখোমুখি হবে গুজরাত টাইটান্সের। ফলে আরও একবার রমাঞ্চকর ফাইনাল দেখার অপেক্ষায় থাকবেন সাধারণ ক্রিকেটপ্রেমীরা।