Advertisement

IPL 2026 CSK: এ মরসুমের পরেই অবসর নেবেন ধোনি, বড় ইঙ্গিত প্রাক্তন CSK তারকার

আইপিএলের আসন্ন মরসুমকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এটাই হতে পারে তার আইপিএলের শেষ মরসুম, এমনই ইঙ্গিত দিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2026,
  • अपडेटेड 10:51 AM IST

আইপিএলের আসন্ন মরসুমকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এটাই হতে পারে তার আইপিএলের শেষ মরসুম, এমনই ইঙ্গিত দিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা।

এক নামি সম্প্রচার মাধ্যমে কথা বলতে গিয়ে উথাপ্পা বলেন, 'আমার মনে হয় ধোনিকে এবার কিছুটা 'হ্যান্ডস-অফ' ভূমিকায় দেখা যাবে। অর্থাৎ হাত খুলে খেলবে ও। আইপিএলে এটাই সম্ভবত ওর শেষ মরসুম। অবসর নেবে ধোনি। ওকে হয়ত মেন্টর-কাম-খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে। সাত নম্বরে নয়, আট নম্বরে ব্যাট করতে নামতে পারে। নিজের বিদায়ের কথা মাথায় রেখেই ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে চাইবে। তবেই আমরা অধিনায়ক হিসাবে রুতুরাজের প্রকৃত সম্ভাবনা দেখতে পাব।' 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই সরে দাঁড়ালেও, এখনও আইপিএলে নিয়মিত দেখা যায় ধোনিকে। সীমিত সময় মাঠে নামলেও তাঁর উপস্থিতি দলকে আলাদা আত্মবিশ্বাস দেয়। গত মরসুমের আগে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে চোটের কারণে অধিনায়ক রুতুরাজ চোটে ছিটকে গেলে আবার দলের দায়িত্ব সামলাতে হয় তাঁকেই। এবার আবার তরুণ অধিনায়কের হাতেই নেতৃত্ব থাকছে, আর আড়াল থেকে দলের দিকনির্দেশনা দিতে পারেন ধোনি। চেন্নাই শিবিরে ধীরে ধীরে প্রজন্ম পরিবর্তনের স্থাপা স্পষ্ট। আর সেই পরিবর্তনের কেন্দ্রে থেকেও হয়ত এবার শেষবারের মত মাঠে নামবেন 'ক্যাপ্টেন কুল'।

কী জানিয়েছে টিম ম্যানেজমেন্ট?
ধোনি কতটা খেলবেন তা নিয়ে প্রশ্ন থাকলেও, সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন ফ্র্যাঞ্চাইজির অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে ধোনি পুরো মরসুমই দলের সঙ্গে থাকবেন, তবে তার সঠিক ভূমিকা টিম ম্যানেজমেন্টই নির্ধারণ করবে। যেখানে ধোনি মাঠের ভেতরে ও বাইরে দলকে পথ দেখানোর পাশাপাশি নিজের কাজের চাপও সামলাতে পারবেন। তাঁর অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে আইপিএল ২০২৫-এ সিএসকে-র কঠিন সময় কাটানোর পর, যেখানে তারা প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকে মরসুম শেষ করেছিল।

Advertisement
Read more!
Advertisement
Advertisement